বিএসএমএমইউতে পিএইচডি, তালিকাভুক্তদের ফি জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ সেশনে পিএইচডি প্রোগ্রামে তালিকাভুক্তদের ফি জমাদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (১১ অক্টোবর) বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের পিএইচডি প্রোগ্রামে যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের পিএইচডি প্রোগ্রামে ভর্তি ফি বাবদ ৩৫ হাজার টাকা পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকায় ০৯৪৭১০২০০১৭৩১ হিসাব নম্বরে ১৯ অক্টোবরের মধ্যে ভর্তি ফি জমাদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন
আরও পড়ুন