বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রাম, ভর্তি পরীক্ষা হবে ২৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস (প্রথম পর্ব: প্রথম বছর মেয়াদি) প্রোগ্রামের শিক্ষাবর্ষ ২০২৪–২৫–এর ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ঘোষণা করেছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৫। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস পরীক্ষার আগে বাউবির ওয়েবসাইটে দেওয়া হবে।

প্রোগ্রামের নাম

এমএ ও এমএসএস প্রোগ্রাম (প্রথম পর্ব: প্রথম বছর মেয়াদি), শিক্ষাবর্ষ: ২০২৪–২০২৫।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা কোথায় হবে

১.

ঢাকা আঞ্চলিক কেন্দ্রে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাঁদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান: ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাউবি, ঢাকা। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৫ জুলাই ২০২৫, শুক্রবার। সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

২.

রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও ময়মনসিংহ মোট ১১টি আঞ্চলিক কেন্দ্রে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাঁদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৫ জুলাই ২০২৫, শুক্রবার। সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট