কুয়েটে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রফেশনাল ডিপ্লোমা কোর্স

এআই/ প্রথম আলো

দুর্যোগ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য প্রকৌশল বা স্যানিটেশন খাতে দক্ষ পেশাদারদের চাহিদা দিন দিন বাড়ছে। এই দুই সম্ভাবনাময় খাতে নিজেকে দক্ষ করে তুলতে নতুন এক সুযোগ নিয়ে এসেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) জুলাই–ডিসেম্বর ২০২৬ সেশনের জন্য দুটি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। কর্মজীবীদের সুবিধার কথা চিন্তা করে এই কোর্সের ২৫ শতাংশ ক্লাস অনলাইনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

দুটি বিষয়ে ডিপ্লোমা কোর্স

প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট: এই কোর্সের মোট ক্রেডিট ১৬.৫০। এর আওতায় বাংলাদেশের দুর্যোগগুলো, দুর্যোগ ব্যবস্থাপনার পরিচিতি, দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও প্রতিরোধ, দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও প্রযুক্তির ওপর ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।

প্রফেশনাল ডিপ্লোমা ইন স্যানিটেশন: এই কোর্সের মোট ক্রেডিট ১৮। কোর্সটিতে জরুরি অবস্থার স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশনপ্রবাহ বিশ্লেষণ, স্যানিটেশন ব্যবস্থা ও জনস্বাস্থ্য, স্যানিটেশনের প্রাতিষ্ঠানিক দিক এবং স্যানিটেশন প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হবে।

আরও পড়ুন

ভর্তির যোগ্যতা ও কোর্সের সময়সীমা

যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি, এ লেভেল অথবা কমপক্ষে তিন বছরের ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম জিপিএ ৩.০০ (বা সমমান) থাকতে হবে।

কোর্সের মেয়াদ

এই প্রফেশনাল ডিপ্লোমা কোর্সের মেয়াদ মোট ৬ (ছয়) মাস। কর্মজীবীদের সুবিধার্থে ক্লাসগুলো শুধু সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পুরো কোর্সের মোট খরচ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র।

আরও পড়ুন

আবেদন ও ভর্তির প্রক্রিয়া

ভর্তির নির্ধারিত আবেদন ফরমটি কুয়েটের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা জনতা ব্যাংক লিমিটেডে জমা দিতে হবে। পূরণ করা আবেদন ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র (এসএসসি ও এইচএসসি), প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংক জমার রসিদের স্ক্যান কপি একসঙ্গে যুক্ত করে একটি মাত্র পিডিএফ বা জিপ ফাইল তৈরি করতে হবে। ফাইলটি ২২ জুনের মধ্যে [email protected] এই ই–মেইলে পাঠাতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার দিন সব মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।

ভর্তি ও কোর্স–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) যোগাযোগ করতে পারেন কোর্স সমন্বয়কারী ড. মোহাম্মদ ইসমাইল হোসেন (সহকারী অধ্যাপক, আইডিএম, কুয়েট) এর সঙ্গে। মুঠোফোন নম্বর: ০১৬১৯০৯১৬২২, ই–মেইল: [email protected]। বিস্তারিত: https://www.kuet.ac.bd/idm