সাইপ্রাসে পড়াশোনা নিয়ে এক্সপো অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীতে

সাইপ্রাসে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ইউক্ল্যান সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬ (UCLan Cyprus Education Expo 2026)। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্চশিক্ষা, ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার সুযোগ পেয়েছেন।

এক্সপোতে বিশেষ অতিথি ছিলেন রবার্ট জর্জিয়াডেস, সাইপ্রাসের ইউক্ল্যান ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক। তিনি একাডেমিক প্রোগ্রাম, ভর্তিপ্রক্রিয়া, শিক্ষার্থী সহায়তা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সিএইচএস-এর প্রতিষ্ঠাতা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. এনামুল হক।

আরও পড়ুন