এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র (বানান) : ৫০টি শুদ্ধ উচ্চারণ জেনে নাও
বাংলা ২য় পত্র: বানান
বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশে ২ নম্বর প্রশ্নে বাংলা বানানের সূত্রের বিকল্প হিসেবে থাকে। মোট ৮টি ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, তোমাকে যেকোনো ৫টি শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। সব চেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর আলোকে এই সাজেশন প্রস্তুত করা হয়েছে।
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান
১. সর্বশান্ত সর্বস্বান্ত
২. ঝরণা/ঝর্ণা ঝরনা
৩. স্টুডিও স্টুডিয়ো
৪. উপরোক্ত উপর্যুক্ত/উপরিউক্ত
৫. দারিদ্রতা দারিদ্র্য/দরিদ্রতা
৬. প্রতিদ্বন্দ্বীতা প্রতিদ্বন্দ্বিতা
৭. অহোরাত্রি অহোরাত্র
৮. ঐক্যমত্য ঐকমত্য
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান
৯. কুপমণ্ডুক কূপমণ্ডূক
১০. গড্ডালিকা গড্ডলিকা
১১. গীতাঞ্জলী গীতাঞ্জলি
১২. সায়ত্ত্বশাসন স্বায়ত্তশাসন
১৩. বিদূষী বিদুষী
১৪. বৈয়াকরণিক বৈয়াকরণ
১৫. ভৌগলিক ভৌগোলিক
১৬. স্বান্তনা সান্ত্বনা
১৭. শমিচীন সমীচীন
১৮. শিরোচ্ছেদ শিরশ্ছেদ
১৯. স্বরস্বতী সরস্বতী
২০. কৃচ্ছতাসাধন কৃচ্ছ্রসাধন
২১. দূরাবস্থা/দুরাবস্থা দুরবস্থা
২২. আকাংখা আকাঙ্ক্ষা
২৩. নুন্যতম ন্যূনতম
২৪. মুমুর্ষ/মুমুর্ষ মুমূর্ষু
২৫. দৈন্যতা দীনতা/দৈন্য
২৬. শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাঞ্জলি
২৭. আইনজীবি আইনজীবী
২৮. পিপিলিকা পিপীলিকা
২৯. মনোকষ্ট মনঃকষ্ট
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান
৩০. ইতোপূর্বে ইতিপূর্বে
৩১. ইতঃমধ্যে ইতিমধ্যে
৩২. প্রাতঃভ্রমণ প্রাতর্ভ্রমণ
৩৩. কথোপোকোথন কথোপকথন
৩৪. অপোরাহ্ন অপরাহ্ণ
৩৫. আবিস্কার আবিষ্কার
৩৬. কালীদাস কালিদাস
৩৭. নিশিথিনি নিশীথিনী
৩৮. নুপুর নূপুর
৩৯. পানিনি পাণিনি
৪০. পৈত্রিক পৈতৃক
৪১. মূহুর্মুহু/মুহূর্মুহূ মুহুর্মুহু
৪২. ঐক্যতান ঐকতান
৪৩. কীর্তিবাস কৃত্তিবাস
৪৪. পোষ্টামাস্টার পোস্টমাস্টার
৪৫.কুজ্জটিকা কুজ্ঝটিকা
৪৬. ফটোষ্টেট ফটোস্ট্যাট
৪৭. প্রোজ্জলন প্রজ্বলন
৪৮. উদীচি উদীচী
৪৯. স্নেহাশীষ স্নেহাশিস
৫০. বীণাপানিবীণাপাণি।
ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা