গাড়ির গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হলো ব্রেক

পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–৩

১.         কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে, এর ভরবেগের পরিবর্তন কীরূপ হবে?

            ক. অপরিবর্তিত থাকবে                      খ. অর্ধেক হবে

            গ. দ্বিগুণ হবে                                  ঘ. চার গুণ হবে

২.         বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সঙ্গে কীভাবে সম্পর্কিত?

            ক. সমানুপাতিকভাবে                        খ. ব্যস্তানুপাতিকভাবে

            গ. বর্গের সমানুপাতিকভাবে                ঘ. বর্গের ব্যস্তানুপাতিকভাবে

৩.        ভরবেগের মাত্রা কোনটি?

            ক. MLT                                        খ. ML-1T

            গ. MLT-1                                      ঘ. ML-1T-1

৪.         ভরবেগের সংরক্ষণের উদাহরণ—

            i. বন্দুকের পশ্চাৎ গতি                       ii. চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থামানো

            iii. রকেট চালানো

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৫.         বন্দুক থেকে গুলি ছুড়লে—

            i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়

            ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়

            iii. বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৬.        ‘বাহ্যিক বল প্রয়োগ না করলে সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ সমান হয়’—এটি কিসের সূত্র?

            ক. নিউটনের দ্বিতীয় সূত্র                    খ. নিউটনের তৃতীয় সূত্র

            গ. শক্তির নিত্যতা সূত্র                       ঘ. ভরবেগের নিত্যতা সূত্র

৭.         সমভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা কোনটি বিনিময় করে?

            ক. ভর                                           খ. বেগ

            গ. ত্বরণ                                          ঘ. বল

৮.         গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

            ক. হুইল                                         খ. ব্রেক

            গ. চাকা বা টায়ার                             ঘ. ইঞ্জিন

৯.        দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে মেনে চলে—

            i. ভরবেগের নিত্যতা সূত্র                    ii. শক্তির নিত্যতা সূত্র

            iii. নিউটনের তৃতীয় সূত্র

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১০.       গাড়ির বেগ বেশি হলে—

            i. গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হবে            ii. দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি হবে

            iii. দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ বেশি হবে

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১১.       নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়?

            ক. মহাকর্ষ সূত্র                                 খ. নিউটনের প্রথম সূত্র

            গ. নিউটনের দ্বিতীয় সূত্র                     ঘ. নিউটনের তৃতীয় সূত্র

সঠিক উত্তর

১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ

  • রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
    গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা