ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. আমাদের পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দ্বারা ভাগ করা হয়েছে?
ক. ৯০° খ. ১৮০°
গ. ২৬০° ঘ. ৩৬০°
২. জিপিএস তার রিসিভার দিয়ে কোথা থেকে তথ্য সংগ্রহ করে?
ক. ভূ–উপগ্রহ খ. গ্রিনিচ মান মন্দির
গ. মোবাইল থেকে ঘ. আবহাওয়া অফিস থেকে
৩. কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন ঘড়িতে কয়টা বাজে?
ক. ১০টা খ. ১২টা
গ. ১টা ঘ. ২টা
৪. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক. ২টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
৫. কানাডায় কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৫টি ঘ. ৬টি
৬. গ্রিনিচ কোথায় অবস্থিত?
ক. লন্ডনে খ. ফ্রান্সে
গ. জার্মানিতে ঘ. রোমে
৭. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
৮. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?
ক. ৪ মিনিট খ. ৮ মিনিট
গ. ১২ মিনিট ঘ. ১৬ মিনিট
৯. GIS-এর পূর্ণরূপ কী?
ক. Global Information System
খ. Global Ideology System
গ. Geographical Information System
ঘ. Geography Identity System
১০. প্রথম কত সালে GIS কৌশলটির ব্যবহার শুরু হয়?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে
১১. কোন দেশে প্রথম GIS কৌশলের ব্যবহার শুরু হয়?
ক. যুক্তরাষ্ট্রে খ. জাপানে
গ. কানাডায় ঘ. মিসরে
১২. মানচিত্রের উত্পত্তি হয়েছে কেন?
ক. ব্যবসা করতে খ. যুদ্ধের জন্য
গ. পড়াশোনা করতে ঘ. ঘরে বসে বিশ্বকে জানতে
১৩. ৩৬০° দ্রাঘিমারেখাকে কী দ্বারা ভাগ করা হয়েছে?
ক. অক্ষাংশ খ. স্থানীয় সময়
গ. মূল মধ্যরেখা ঘ. প্রমাণ সময়
১৪. কিসের ভিত্তিতে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?
ক. দেশের আয়তন খ. দেশের জনসংখ্যা
গ. জলবায়ুর অবস্থা ঘ. সাংস্কৃতিক বৈচিত্র্য
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষকভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা