তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৪
১. লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
ক. স্প্রেডশিট খ. ইলাস্ট্রেশন
গ. ওয়ার্ড প্রসেসর ঘ. ডাটাবেজ
২. ওয়ার্ড ২০০৭ চালু করার পর উইন্ডোর ওপরের বাঁ কোণের আইকনটি হলো—
ক. ডকুমেন্ট আইকন খ. সেভ আইকন
গ. অফিস বাটন ঘ. হোম বাটন
৩. খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির ওপর?
ক. Shut down খ. Close
গ. Save ঘ. New
৪. অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়?
ক. Home খ. Insert
গ. Save ঘ. Font
৫. কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. নিউ খ. ওপেন
গ. সেভ ঘ. সেভ এজ
৬. একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে চাইলে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হবে?
ক. Undo খ. Redo
গ. Save As ঘ. Save
৭. তোমার My Profile নামের ডকুমেন্টটি অন্য নামে সংরক্ষণ করতে হলে নিচের কোনটি ব্যবহার করবে?
ক. Open খ. New
গ. Save ঘ. Save as
৮. অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়?
ক. ফন্ট খ. কপি
গ. ওপেন ঘ. টেবিল
৯. ১০০ পৃষ্ঠার একটি ডকুমেন্ট Suggestion বানানটি একাধিক স্থানে Sugestion লেখা হয়েছে। কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব?
ক. Insert খ. Find-Replace
গ. Find-Change ঘ. Find-Update
১০. ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কীভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়?
ক. পিডিএফ আকারে খ. ইমেজ আকারে
গ. ওয়ার্ড আকারে ঘ. টেমপ্লেট আকারে
১১. Paragraph গ্রুপের indent অপশনে থাকে-
i. Left ii. Right
iii. Middle
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি?
ক. Insert → Dialogue box → Picture
খ. Insert → Picture → Dialogue box
গ. Insert → Table → Picture
ঘ. Insert → Picture → Table
১৩. ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে?
ক. Insert খ. References
গ. Page Layout ঘ. Mailings
১৪. ডকুমেন্টে টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে?
ক. কালার খ. ফন্ট
গ. বুলেট ঘ. ইনসার্ট
১৫. Cover Page রিবনের কোন ট্যাবে থাকে?
ক. Home খ. Insert
গ. Page Layout ঘ. View
১৬. হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়?
ক. টেবিল খ. ফন্ট স্টাইল
গ. পেজ সেটআপ ঘ. প্যারাগ্রাফ
১৭. অফিস ২০০৭–এ ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে কোন ট্যাবটি ব্যবহার করতে হবে?
ক. Home খ. Insert
গ. Page Layout ঘ. Mailing
১৮. Insert ট্যাবে থাকে—
i. Illustrations ii. Tables
iii. Save as
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. গ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা