জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায়–১): শ্রেণিবিন্যাসের জনক হলেন ক্যারোলাস লিনিয়াস
বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. দ্বিপদ নামকরণের অপর নাম কী?
ক. শ্রেণিবিন্যাস খ. বৈজ্ঞানিক নামকরণ
গ. প্রজাতি ঘ. পর্ব
২. কেঁচোর রেচন অঙ্গের নাম কী?
ক. সিটা খ. প্যারাপোডিয়া
গ. নেফ্রিডিয়া ঘ. নেফ্রিডিয়া
৩. শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
ক. অ্যারিস্টটল খ. জন রে
গ. ক্যারোলাস লিনিয়াস ঘ. আলেকজান্ডার ফ্লেমিং
৪. কোন পর্বের প্রাণীরা ‘স্পঞ্জ’ নামে পরিচিত?
ক. নেমাটোডা খ. পরিফেরা
গ. নিডারিয়া ঘ. মলাস্কা
৫. দোয়েল পাখি ও উট উভয়ে—
i. শীতল রক্তের প্রাণী ii. উষ্ণ রক্তের প্রাণী
iii. মেরুদণ্ডী প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক. কর্ডাটা খ. অ্যানিলিডা
গ. আর্থ্রোপোডা ঘ. মলাস্কা
৭. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. অ্যানিলিডা ঘ. মলাস্কা
৮. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে?
ক. শামুক খ. ফিতাকৃমি
গ. জোঁক ঘ. হাইড্রা
৯. কোন শ্রেণির প্রাণীর দেহ পালকে আবৃত্ত?
ক. পক্ষীকুল খ. উভচর
গ. সরীসৃপ ঘ. স্তন্যপায়ী
১০. ‘সিটা’র সাহায্যে চলে নিচের কোন প্রাণী?
ক. হাইড্রা খ. কেঁচো
গ. শামুক ঘ. আরশোলা
১১. প্রাণীর দ্বিপদ নাম লিখতে হয়—
i. মাতৃভাষায় ii. ইংরেজি ভাষায়
iii. ল্যাটিন ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কর্ডাটাকে কয়টি উপপর্বে বিভক্ত করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৩. কোন প্রাণীর হিমোসিল থাকে?
ক. ইলিশ খ. পাবদা
গ. হাঙর ঘ. চিংড়ি
১৪. সমুদ্র শসা কোন পর্বের প্রাণী?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. অ্যাযনিলিডা ঘ. একাইনোডার্মাটা
১৫. কেঁচোর বৈশিষ্ট্য—
i. নেফ্রিডিয়া ii. পুঞ্জাক্ষি
iii. খণ্ডায়িত দেহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তানহা প্রজাপতির ছবি আঁকতে খুবই পছন্দ করে এবং সে জানে যে মানুষ সর্বভুক প্রাণী।
১৬. তানহা যে প্রাণীটির ছবি আঁকতে খুবই পছন্দ করে, সেই প্রাণী কোন পর্বের?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. অ্যানিলিডা ঘ. মলাস্কা
১৭. উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি mammalia শ্রেণিভুক্ত, কারণ—
i. চোয়ালে বিভিন্ন প্রকারের দাঁত থাকে ii. শিশুরা মাতৃদুগ্ধ পান করে
iii. হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ‘সিটা’ কোনটির চলন অঙ্গ?
ক. কেঁচো খ. সাপ
গ. শামুক ঘ. টিকটিকি
১৯. নিচের কোনটি ইউরোকর্ডাটা?
ক. পেট্রোমাইজন খ. অ্যাসিডিয়া
গ. ব্রাঙ্কিস্টোমা ঘ. ইলিশ
২০. কোনটি স্তন্যপায়ী প্রাণী?
ক. দোয়েল খ. উট
গ. কুমির ঘ. টিকটিকি
২১. কোন শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
ক. সরীসৃপ খ. স্তন্যপায়ী
গ. কনড্রিকথিস ঘ. উভচর
২২. উট কোন পর্বের প্রাণী?
ক. নিডারিয়া খ. নেমাটোডা
গ. একাইনোডার্মাটা ঘ. কর্ডাটা
২৩. মানুষ কোন শ্রেণির প্রাণী?
ক. উভচর খ. স্তন্যপায়ী
গ. পক্ষীকুল ঘ. সরীসৃপ
সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. খ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা