জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ আবার, সময় বৃদ্ধি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বর ২০২৬–এর মধ্যে পরিশোধ করতে হবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় এমন সব শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে হবে।

এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের সময় ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো এবং ফি জমার সময় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন

পরীক্ষা ৫ বিষয়ে

মোট পাঁচটি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট নম্বর ৪০০। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের পূর্ণমান ১০০; বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পূর্ণমান ৫০।

জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষা–সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষ জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন