এইচএসসি পরীক্ষা ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বৃহৎ এলাকাজুড়ে WAN নেটওয়ার্ক তৈরি হয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন
১. সর্ববৃহৎ এলাকাজুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
ক. PAN খ. LAN
গ. MAN ঘ. WAN
২. কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?
ক. সুইচ খ. রাউটার
গ. হাব ঘ. গেটওয়ে
৩. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে?
ক. ল্যান খ. ম্যান
গ. ওয়ান ঘ. প্যান
৪. নিচের কোনটি LAN-এর এরিয়া সর্বোচ্চ মান নির্দেশক?
ক. 100 মিটার খ. 50 মিটার
গ. 10 মিটার ঘ. 1000 মিটার
৫. নিচের কোনটি Modulator ও Demodulator কে বোঝায়?
ক. Modem খ. Demodulate
গ. Modulate ঘ. Module
৬. প্রতিটি কম্পিউটার বা ডিভাইসকে স্বয়ংসম্পূর্ণ হতে হয় নেটওয়ার্কের কোন সংগঠনে?
ক. সংকর সংগঠন খ. স্টার সংগঠন
গ. বাস সংগঠন ঘ. ট্রাক সংগঠন
৭. WAN-এর উদাহরণ কোনটি?
ক. রেডিও খ. ওয়েবসাইট
গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন
৮. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না?
ক. রিং টপোলজি খ. স্টার টপোলজি
গ. বাস টপোলজি ঘ. মেগা টপোলজি
৯. নেটওয়ার্কযুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত ও সংযোগ বিন্যাসের
নাম কী?
ক. ডিভাইস খ. টপোলজি
গ. মিডিয়া ঘ. নেটওয়ার্ক
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. খ
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা