আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন

প্রতীকী ছবি

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার, ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। উল্লিখিত যেকোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড

যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা—

শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ অনলাইন সেবা-১ কর্নারে আলিম পরীক্ষা ২০২৬–এ ক্লিক করে অথবা www.ebmeb.gov.bd তে Alim eRPS 2026 সিলেক্ট করে Continue বাটন–এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে।

আরও পড়ুন

পরীক্ষার্থীরা পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন ও শিক্ষা বোর্ডে কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

এ ছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ (16140) নম্বরে খুদে বার্তা (SMS) পাঠানোর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। SMS–এর মাধ্যমে ফল জানতে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Mad123456 2026 Send to 16140

আরও পড়ুন
আরও পড়ুন