‘আম–আঁটির ভেঁপু’ গল্পের মূল সুর প্রকৃতির ঘনিষ্ঠতা

বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

গদ৵: আম–আঁটির ভেঁপু

১.     ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল সুর কী?

        ক. জীবনযাপন     

        খ. প্রকৃতির ঘনিষ্ঠতা

        গ. চিরায়ত শৈশব

        ঘ. মাতৃচেতনা

২.     সর্বজয়ার ছেলের কী নেই?

        ক. খেলনা            খ. কাপড় 

        গ. বই                 ঘ. কলম   

৩.    ‘জ্বর-স্বর সতর্কতামিশ্রিত’—এখানে কার স্বরের কথা বলা হয়েছে?

        ক. অপুর              খ. হরিহরের

        গ. সর্বজয়ার         ঘ. দুর্গার

৪.     ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের

        নাম কী?

        ক. স্বর্ণগোয়ালিনী   খ. সর্বজয়া

        গ. দুর্গা                ঘ. লক্ষ্মী

৫.     আমের গুটি কখন ঝরে পড়ে?

        ক. সোনালি রোদে খ. সকালের রোদে

        গ. দুপুরের রোদে   ঘ. বৃষ্টিতে

৬.    দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?

        ক. খেলার মাঠ      খ. জঙ্গল  

        গ. পুকুর              ঘ. ফুলের বাগান

৭.     হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

        ক. পরশ রায়        খ. সুব্রত রায়

        গ. নীলমণি রায়     ঘ. অসীম রায়

আরও পড়ুন

৮.     হরিহর রায়ের পাশের বাড়িটি কার?

        ক. ভুবন মুখুয্যের   খ. নীলমণি রায়ের     

        গ. ঠাকুরঝির         ঘ. কমল রায়ের

৯.    নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?

        ক. পরিপাটি         খ. সুন্দর  

        গ. সুসজ্জিত         ঘ. জঙ্গলাবৃত

১০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?

        ক. বটগাছ ও বিছুটির গাছ      

        খ. কালমেঘ ও নিমগাছ

        গ. কালমেঘ ও বিছুটির গাছ    

        ঘ. নলখাগড়া ও কন্টিকারি

১১.   দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?

        ক. ময়লা লেগে থাকায়          

        খ. আম লেগে থাকায়

        গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়

        ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়   

১২.   দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?

        ক. রাগ করেছে বলে             

        খ. মুখভর্তি আম ছিল বলে     

        গ. দাঁতে ব্যথা বলে

        ঘ. শুনতে পায়নি বলে

১৩. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?

        ক. মিষ্টি               খ. আচার 

        গ. আমের চাকলা   ঘ. শসা

১৪.   সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?

        ক. সকাল থেকে     খ. দুপুর থেকে

        গ. সন্ধ্যা থেকে      ঘ. বিকেল থেকে

১৫.   সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?

        ক. অসুস্থতার কারণে            

        খ. গাছের গুঁড়ি কাটার জন্য   

        গ. রান্না করার কারণে           

        ঘ. ক্ষার কাচার কারণে

আরও পড়ুন

১৬. সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?

        ক. খোকা             খ. সোনামানিক         

        গ. বাবু                ঘ. বাঁদর

১৭.   সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?

        ক. আম               খ. শসা   

        গ. আনাজ            ঘ. কুমড়া

১৮.   ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?

        ক. কর্মব্যস্ততা        খ. ক্লান্তিময়তা            গ. এড়িয়ে চলা             ঘ. কটাক্ষ করা

১৯. ‘রোয়াক’ বলতে কী বোঝায়?

        ক. দরজা             খ. বারান্দা

        গ. প্রণাম করা       ঘ. আদেশ করা

২০. ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?

        ক. দুর্গাকে            খ. অপুকে                

        গ. অপু ও দুর্গা উভয়কে         

        ঘ. প্রকৃতিকে

২১.   অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?

        ক. রং ওঠা           খ. চকচকে

        গ. হাতল জোড়া লাগানো

        ঘ. ভাঙা হাতল

২২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার  উল্লেখ আছে?

        ক. দুর্গাপূজা          খ. লক্ষ্মীপূজা

        গ. কালীপূজা        ঘ. মনসাপূজা

২৩. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?

        ক. কাঠের ঘোড়া    খ. বেতফল 

        গ. টিনের বাঁশি      ঘ. খাপরা

২৪.   অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?

        ক. ডাংগুলি          খ. গঙ্গা-যমুনা

        গ. চোর-পুলিশ      ঘ. কাবাডি

২৫.  ‘বাক্সের সমুদয় সম্পত্তি’ কথাটির অর্থ কী?

        ক. অপুর নিজস্ব খেলনা

        খ. অপুর জমি

        গ. অপুর বাড়ি

        ঘ. অপুর টাকাপয়সা

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ

৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ক

  • খন্দকার আতিক, িশক্ষক
    উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা