এসএসসি পরীক্ষা ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়–৫
মাল্টিমিডিয়ায় ব্যবহৃত হয় পাওয়ারপয়েন্ট সফটওয়্যার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৫
১. মাল্টিমিডিয়া সফটওয়্যার কী?
ক. এমএস ওয়ার্ড খ. পাওয়ারপয়েন্ট
গ. এক্সেল ঘ. অ্যাকসেস
২. মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. অ্যানিমেশন খ. ওয়ার্ড
গ. ফটোশপ ঘ. বর্ণ
৪. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিকস?
ক. স্থির খ. টেক্সট
গ. চলমান ঘ. শব্দ
৫. ভিডিও ধারণ, সম্পাদনা ও সংরক্ষণে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
ক. অ্যানালগ খ. কমার্শিয়াল
গ. অ্যানিমেশন ঘ. ডিজিটাল
৬. কোন চিত্রটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক হতে পারে?
ক. অডিও খ. অ্যানিমেশন
গ. বর্ণ ঘ. সফটওয়্যার
৭. কোনটি গ্রাফিকসের একটি রূপ?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. ইলেকট্রনিক মিডিয়া ঘ. সিনেমা
৮. ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান?
ক. বর্ণে খ. সম্পাদনায়
গ. প্রযুক্তিগত পার্থক্য ঘ. ব্যবহারে
৯. সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. অ্যানালগ খ. ডিজিটাল
গ. শব্দ ঘ. অ্যানিমেশন
১০. বাংলাদেশ ’৭১ কী?
ক. হিসাবের সফটওয়্যার খ. ভিডিও
গ. সিনেমার নাম ঘ. মাল্টিমিডিয়া সফটওয়্যার
১১. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
ক. অবসর খ. ফটোশপ
গ. মাইক্রোসফট ঘ. ডিরেক্টর
১২. বিজয় শিশু শিক্ষা কী?
ক. শিশু শিক্ষা বই খ. ডেটাবেজ সফটওয়্যার
গ. মাল্টিমিডিয়া সফটওয়্যার ঘ. ফটোশপ অপশন
১৩. কোনটি গ্রাফিকস সফটওয়্যার?
ক. ফটোশপ খ. থ্রিডি ম্যাক্স
গ. মায়া ঘ. সব কটি
১৪. গ্রাফিকস সফটওয়্যারগুলো কিসের ভিত্তিতে ভিন্ন হয়?
ক. প্রোগ্রামারের খ. ব্যবহার যন্ত্রের
গ. কাজের ঘ. অ্যাপ্লিকেশনের
১৫. ফ্ল্যাশ কী ধরনের সফটওয়্যার?
ক. তথ্য উপস্থাপনার খ. গ্রাফিকস
গ. লেখালেখির ঘ. ই–মেইল পাঠানোর
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা