এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: (অধ্যায়–১২) বহুনির্বাচনি প্রশ্ন—প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক ডারউইন
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১২
১. কোনটি পিউরিন বেস?
ক. অ্যাডেনিন ও গুয়ানিন খ. সাইটোসিন
গ. থায়ামিন ঘ. ইউরাসিল
২. কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য দায়ী কে?
ক. দাদা খ. দাদি
গ. পিতা ঘ. মাতা
৩. DNA টেস্টের জন্য জৈবিক নমুনা হলো—
i. রক্ত ii. লালা
iii. চুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. রক্তের আমিষ হলো—
i. অ্যালবুমিন ii. গ্লোবিউলিন
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. পাইরিমিডিন বেস হলো—
i. এডিনিন ii. থায়ামিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. DNA–এর সঙ্গে জিনগুলো কীভাবে সাজানো থাকে?
ক. রৈখিকভাবে খ. বৃত্তাকারে
গ. লম্বভাবে ঘ. উপবৃত্তাকারে
৭. জেনেটিক বস্তু RNA হিসেবে থাকে—
ক. T2 ভাইরাসে খ. ব্যাকটেরিয়ায়
গ. মানুষে ঘ. HIV ভাইরাসে
৮. প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে?
ক. চার্লস ডারউইন খ. লিনিয়াস
গ. জোহান মেন্ডেল ঘ. এডুয়ার্ড স্ট্রাসবার্জার
৯. কোনটি পিউরিন?
ক. A ও T খ. C ও G
গ. C ও T ঘ. A ও G
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা