পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দিয়ে গুণ করলে কোনটি পাওয়া যায়?
ক. ঘাত বল খ. ত্বরণ
গ. সুষম বেগ ঘ. বলের ঘাত
২. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?
ক. ত্বরণ নির্দিষ্ট থাকা খ. বল প্রয়োগ করা
গ. গতিশীল বস্তুকে স্থির করা ঘ. ত্বরণ না থাকা
৩. বলের মাত্রাকে ভরবেগের মাত্রা দিয়ে ভাগ করলে কোনটির মাত্রা পাওয়া যাবে?
ক. কম্পাঙ্ক খ. সময়
গ. দূরত্ব ঘ. পর্যায়কাল
৪. কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন নিচের কোনটির সমান?
ক. ঘর্ষণ বল খ. প্রতিক্রিয়া বল
গ. ঘাত বল ঘ. বলের ঘাত
৫. ঘর্ষণ বলের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. MLT-1
গ. ML-2T-2 ঘ. M-2LT-2
৬. বলের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. MLT-1
গ. ML-2T2 ঘ. M-1LT-2
৭. বলের ঘাত কোনটির সমান?
ক. ভরবেগ খ. ভরবেগের পরিবর্তন
গ. ভরবেগের পরিবর্তনের হার ঘ. ত্বরণ
৮. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে কোনটির জন্য?
ক. বল খ. ত্বরণ
গ. ওজন ঘ. ঘর্ষণ
৯. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, তা কীরূপে আবির্ভূত হয়?
ক. আলো খ. শব্দ
গ. তাপ ঘ. বিকিরণ
১০. গতিশীল না হওয়া পর্যন্ত একটি বস্তুর ওপর কোন প্রকার ঘর্ষণ বল কাজ করে?
ক. স্থিতি খ. পিছলানো
গ. আবর্ত ঘ. প্রবাহী
১১. সাইকেলের চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ?
ক. স্থিতি ঘর্ষণ খ. গতি ঘর্ষণ
গ. আবর্ত ঘর্ষণ ঘ. প্রবাহী ঘর্ষণ
১২. ‘মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক’—এটি কোন সূত্র নামে পরিচিত?
ক. কুলম্বের সূত্র
খ. অ্যাম্পিয়ারের সূত্র
গ. মহাকর্ষ সূত্র
ঘ. নিউটনের সূত্র
১৩. একটি সরল দোলককে বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে?
ক. মেরুতে খ. পাহাড়ের ওপর
গ. চাঁদে ঘ. সমুদ্র সমতলে
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা