এইচএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)
দেশের আয়তনের ভিত্তিতে প্রমাণ সময় নির্ধারিত হয়
ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. কানাডায় কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৫টি ঘ. ৬টি
২. গ্রিনিচ কোথায় অবস্থিত?
ক. লন্ডনে খ. ফ্রান্সে
গ. জার্মানিতে ঘ. রোমে
৩. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
৪. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?
ক. ৪ মিনিট খ. ৮ মিনিট
গ. ১২ মিনিট ঘ. ১৬ মিনিট
৫. GIS-এর পূর্ণরূপ কী?
ক. Global Information System
খ. Global Ideology System
গ. Geographical Information System
ঘ. Geography Identity System
৬. প্রথম কত সালে GIS কৌশলটির ব্যবহার শুরু হয়?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে
৭. কোন দেশে প্রথম GIS কৌশলের ব্যবহার শুরু হয়?
ক. যুক্তরাষ্ট্রে খ. জাপানে
গ. কানাডায় ঘ. মিসরে
৮. মানচিত্রের উত্পত্তি হয়েছে কেন?
ক. ব্যবসা করতে খ. যুদ্ধের জন্য
গ. পড়াশোনা করতে ঘ. ঘরে বসে বিশ্বকে জানতে
৯. ৩৬০° দ্রাঘিমারেখাকে কী দ্বারা ভাগ করা হয়েছে?
ক. অক্ষাংশ খ. স্থানীয় সময়
গ. মূল মধ্যরেখা ঘ. প্রমাণ সময়
১০. কিসের ভিত্তিতে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?
ক. দেশের আয়তন খ. দেশের জনসংখ্যা
গ. জলবায়ুর অবস্থা ঘ. সাংস্কৃতিক বৈচিত্র্য
১১. পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে কোন দিক থেকে ঘোরে?
ক. পশ্চিম থেকে পূর্বে খ. পূর্ব থেকে পশ্চিমে
গ. উত্তর থেকে দক্ষিণে ঘ. দক্ষিণ থেকে উত্তরে
১২. ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে ৯০° পূর্ব ও ৭০° পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ১ ঘণ্টা খ. ১ ঘণ্টা ২০ মিনিট
গ. ১ ঘণ্টা ৩০ মিনিট ঘ. ২ ঘণ্টা ৩০ মিনিট
১৩. যুক্তরাষ্ট্রে চারটি প্রমাণ সময় থাকার যৌক্তিক কারণ কোনটি?
ক. অধিক জনসংখ্যা খ. সাংস্কৃতিক বৈচিত্র্য
গ. বৃহৎ আয়তন ঘ. পূর্ব দিকে অবস্থান
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা