প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। গণিতে ১ নম্বর প্রশ্নে বহুনির্বাচনি প্রশ্ন ১০টি
বহুনির্বাচনি প্রশ্নে টিক দাও ঠিক ঠিক
গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
গণিতে ১ নম্বর প্রশ্নে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ১০টি। নম্বর ১০। সব কটির উত্তর করতে হবে।
১. কোনো সংখ্যাকে ‘০’ দিয়ে গুণ করলে গুণফল কত হবে?
ক. ০ খ. ১
গ. ১০ ঘ. ১০০
২. একটি সংখ্যার তিন গুণ ১৫০, সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১৫
গ. ৫০ ঘ. ৪৫০
৩. ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?
ক. ৩ খ. ৪
গ. ৬ ঘ. ৮
৪. ১ ডজন কলমের দাম ৪৮ টাকা হলে, ৮টি কলমের দাম কত?
ক. ৬ টাকা খ. ১৬ টাকা
গ. ২৪ টাকা ঘ. ৩২ টাকা
৫. সংখ্যা প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৮টি
গ. ৯টি ঘ. ১০টি
৬. একটি মৌলিক সংখ্যায় কয়টি গুণনীয়ক থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৭. ৬০–এর মৌলিক গুণনীয়ক হবে কোনটি?
ক. ২×৩০ খ. ৩০×২
গ. ২×৩×১০ ঘ. ২×২×৩×৫
৮. ২, ৬ ও ১০–এর গসাগু কত?
ক. ৬ খ. ১০
গ. ৩০ ঘ. ৬০
৯. প্রকৃত ভগ্নাংশের মান সব সময় কত হয়?
ক. ১–এর সমান খ. ১–এর চেয়ে ছোট
গ. ১–এর বড় ঘ. ১–এর দ্বিগুণ
১০. ২/৩ এবং ৫/৬–কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে ‘হর’ কত হবে?
ক. ৩ খ. ৬
গ. ১০ ঘ. ১৮
১১. ০.১×০.০১ = কত হবে?
ক. ০.০০১ খ. ০.০১
গ. ০.১ ঘ. ১.০০০
১২. ৯০, ১০০ ও ১৪০–এর গড় কত হবে?
ক. ১১০ খ. ১২০
গ. ১৩০ ঘ. ১৪০
১৩. শতকরা একটি ভগ্নাংশ, যার—
ক. লব ১০ খ. হর ১০
গ. লব ১০০ ঘ. হর ১০০
১৪. শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
ক. আয় খ. ব্যয়
গ. ক্রয়মূল্য ঘ. বিক্রয়মূল্য
১৫. যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কী বলে?
ক. আয়তক্ষেত্র খ. রম্বস
গ. সামান্তরিক ঘ. ট্রাপিজিয়াম
১৬. ১ কিলোলিটার = কত লিটার হবে?
ক. ১০ খ. ১০০
গ. ১০০০ ঘ. ১০,০০০
১৭. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
ক. ২৮ খ. ২৯
গ. ৩০ ঘ. ৩১
১৮. কম্পিউটারের কয়টি মূল অংশ রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৮ মিটার হলে ক্ষেত্রফল কত মিটার হবে?
ক. ৭২ মিটার খ. ৮৪ মিটার
গ. ৯২ মিটার ঘ. ৯৬ মিটার
২০. নিচের কোন ক্ষেত্রটি বড়?
ক. এক এয়র খ. এক হেক্টর
গ. এক বর্গমিটার ঘ. এক বর্গ কিলোমিটার
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ
রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা