এইচএসসি ২০২৬।। ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)—তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১.         লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?

            ক. ১৪                                            খ. ২৪

            গ. ৩৪                                           ঘ. ৪৪

২.         বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?

            ক. ফুজিয়ামা                                   খ. আন্দিজ

            গ. হেনরি                                        ঘ. ভিসুভিয়াস

৩.        পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?

            ক. খুলনা-বাগেরহাট                          খ. কুমিল্লা-নোয়াখালী

            গ. রংপুর-দিনাজপুর                          ঘ. চট্টগ্রাম-কক্সবাজার

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৪.         উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্গত?

            ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়               খ. পাদদেশীয় সমভূমি

            গ. মধুপুর ও ভাওয়ালের গড়               ঘ. বরেন্দ্রভূমি এলাকা

৫.         উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে—

            i. বৃষ্টিপাত                                      ii. মৃত্তিকায়

            iii. উদ্ভিদে

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

৬.        বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

            ক. উত্তর-পূর্ব                                   খ. দক্ষিণ-পূর্ব

            গ. উত্তর-পশ্চিম                                ঘ. দক্ষিণ-পশ্চিম

৭.         বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

            ক. তাজিংডং                                   খ. কেওক্রাডং

            গ. গারো পাহাড়                               ঘ. মেঘলা

৮.         বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?

            ক. ২টি                                           খ. ৩টি

            গ. ৪টি                                           ঘ. ৫টি

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ

  • মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা