এইচএসসি পরীক্ষা ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অধ্যায়–১): 'বিশ্বগ্রাম’ ধারণার প্রবর্তক মার্শাল ম্যাকলুহান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. ‘বিশ্বগ্রাম’ বলতে তুমি কী বোঝ?
ক. বিশ্বজুড়ে কম্পিউটারের ব্যবহার খ. বিশ্বজুড়ে বিস্মৃত ইন্টারনেট ব্যবস্থা
গ. বিশ্বের উন্নয়নশীল গ্রামগুলো ঘ. বিশ্বব্যাপী যোগাযোগব্যবস্থার উন্নয়ন
২. ‘গ্লোবাল ভিলেজ’ শব্দটিকে সবার সামনে প্রথম কে তুলে ধরেন?
ক. বিল গেটস খ. মার্শাল ম্যাকলুহান
গ. স্টিভস জবস ঘ. মার্ক জাকারবার্গ
৩. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?
ক. ব্লগিং খ. প্রোগ্রামিং
গ. চ্যাটিং ঘ. হ্যাকিং
৪. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. তথ্য খ. হার্ডওয়্যার
গ. সফটওয়্যার ঘ. কানেক্টিভিটি
৫. ‘বিশ্বগ্রাম’–এর ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বানার্সলি
গ. মার্ক জাকারবার্গ ঘ. ই এফ কড
৬. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. টেলিফোন
৭. বর্তমান সময়ে আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচারব্যবস্থা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক. স্যাটেলাইট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা
৮. কোনটি বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান?
ক. শিক্ষা খ. যোগাযোগ
গ. চিকিৎসা ঘ. কর্মসংস্থান
৯. একসময় কোনটি টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম ছিল?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. মোবাইল ফোন ঘ. তারনির্ভর টেলিফোন
১০. আজকাল মানুষের প্রকৃত ঠিকানা থেকে বেশি প্রয়োজনীয় কোনটি?
ক. ই-মেইল ঠিকানা খ. সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা
গ. ওয়েবসাইট ঠিকানা ঘ. ফেসবুক প্রোফাইল নেম
১১. আউটসোর্সিং বলতে কী বোঝায়?
ক. অন্য দেশের কর্মীদের দ্বারা অনলাইনে কাজ করানো
খ. অন্য দেশে গবেষণার সুযোগ
গ. বহির্গমন ঘ. চাকরি খোঁজার কেন্দ্র
১২. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা দেওয়াকে কী বলে?
ক. ই-চিকিৎসা খ. টেলিমেডিসিন
গ. টেলিপ্যাথি ঘ. টেলিপ্রেজেন্স
১৩. EHR–এর পূর্ণরূপ কী?
ক. Electronic Health Record খ. Electric Health Record
গ. Electronic Hearing Record ঘ. Electronic Health Response
১৪. ড্রপবক্স কী?
ক. একধরনের অস্থায়ী মেমোরি খ. একধরনের হার্ডডিস্ক
গ. অফলাইনে তথ্য রাখার জায়গা ঘ. অনলাইনে তথ্য রাখার জায়গা
১৫. অনলাইনের মাধ্যমে ব্যবসা–বাণিজ্য করাকে কী বলে?
ক. ই–মেইল খ. ই–বুক
গ. ই–গভর্ন্যান্স ঘ. ই–কমার্স
১৬. EFT–এর পূর্ণরূপ কী?
ক. Electronic File Transaction খ. Electronic File Transfer
গ. Electronic Fund Transfer ঘ. Electronic Fund Transport
১৭. নিচের কোনটি Blog-এর বাংলা প্রতিশব্দ?
ক. সাপ্তাহিক পত্রিকা খ. ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি
গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ঘ. পারিবারিক লাইব্রেরি
১৮. স্মার্ট অস্ত্র কী?
ক. ফোর্স মাল্টিপ্লায়ার খ. ডাম্ব বোম্ব
গ. তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চ মাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র
ঘ. কৃত্রিম উপগ্রহ
১৯. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে?
ক. ভার্চ্যুয়াল রিয়েলিটি খ. ভার্চ্যুয়াল ফাংশন
গ. ভার্চ্যুয়াল পাস্ট ঘ. ভার্চ্যুয়ালিটি
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ক
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা