হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যে যে কাগজপত্র সঙ্গে নেবে পরীক্ষার্থীরা

হলি ক্রস কলেজে একাদশে ভর্তিতে এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবেপ্রথম আলো ফাইল ছবি

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন টেস্টে অংশ নিতে শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। একই সঙ্গে পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। কলেজের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

১. ডাউনলোড করা আবেদন ফরম: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার করে বাঁ পাশে সংযুক্ত করতে হবে।

২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।

৩. অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি।

আরও পড়ুন

উল্লিখিত সব কাগজপত্র একত্রে স্ট্যাপলার করে প্রতিটি কাগজের ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নম্বর লিখে আনতে হবে। সিলেকশন টেস্ট হলে অবশ্যই এসব কাগজপত্র জমা দিতে হবে।

পরীক্ষার হলে যা আনতে হবে: সিলেকশন টেস্টের দিন শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), কলম, পেনসিল, রাবার ও স্কেল আনতে হবে। এসব একটি ক্লিয়ার ফাইলে করে আনতে বলা হয়েছে।

যেসব জিনিস আনা যাবে না: পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

আরও পড়ুন

সিলেকশন টেস্টের তারিখ

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার তিন শিফটে অনুষ্ঠিত হবে।

*বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন