গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র

এইচএসসি পরীক্ষাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার্থী অন্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এই পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ড এ কথা জানিয়েছে। উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার এইচএসসি (সম্পূরক) পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে। গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কাপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।  প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ দিকে।