এসএসসির টেস্টের ফল ও ফরম পূরণের তারিখ জানাল ঢাকা শিক্ষা বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২৪ সালের এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। ৩০ অক্টোবর থেকে এসএসসি ও সমমানের ফরম পূরণ শুরু হবে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিসহ যথাসময়ে জানানো হবে।