এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র : বাক্য শুদ্ধ করে লিখলে নম্বর পাবে ৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে আলোচনায় ব্যস্তপ্রথম আলো ফাইল ছবি

বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখো

অশুদ্ধ: নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।

শুদ্ধ: নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।

অশুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।

শুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।

অশুদ্ধ: আমৃত্যু দেশের সেবা করে যাব।

শুদ্ধ: আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।

অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।

শুদ্ধ: নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।

অশুদ্ধ: বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।

শুদ্ধ: বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ২৫ কোটি।

অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।

শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।

অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।

শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

অশুদ্ধ: দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।

শুদ্ধ: দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয়।

অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।

শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র।

অশুদ্ধ: গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।

শুদ্ধ: গাছটি সমূলে উৎপাটিত হয়েছে।

অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

অশুদ্ধ: মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।

শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।

অশুদ্ধ: এমন একটি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

শুদ্ধ: এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছি।

অশুদ্ধ: উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা বা অধ্যায়নই ছাত্রদের তপস্যা।

শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন অনিবার্য।

অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।

শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।

শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার বা অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

অশুদ্ধ: অতিলোভে তাতী নষ্ট।

শুদ্ধ: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ: অতিশয় দুঃখিত হলাম।

শুদ্ধ: খুব দুঃখ পেলাম।

অশুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ণনা করল।

শুদ্ধ: অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরবস্থার কথা অশ্রুপূর্ণ নয়নে বর্ণনা করল।

অশুদ্ধ: আমি অহর্নিশি এই কথাই ভেবেছি।

শুদ্ধ: আমি অহর্নিশ এই কথাই ভেবেছি।

অশুদ্ধ: দারিদ্র্যতা আমাদের অভিশাপ।

শুদ্ধ: দারিদ্র্য আমাদের অভিশাপ।

অশুদ্ধ: দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে।

শুদ্ধ: দীনতা সব সময় প্রশংসনীয় নহে।

অশুদ্ধ: পাতা পাতায় পড়ে শিশির নিশির।

শুদ্ধ: পাতা পাতায় পড়ে নিশির শিশির।

অশুদ্ধ: ফেলো টাকা মাখো তেল।

শুদ্ধ: ফেলো কিড় মাখো তেল।

অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

শুদ্ধ: বাজারে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

অশুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমান।

শুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমতী।

অশুদ্ধ: মাতাহীন শিশুর কী দুঃখ।

শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ।

অশুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।

শুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।

অশুদ্ধ: আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।

শুদ্ধ: আইনত তিনি এ কাজ করতে পারেন না।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা