২০টি শূন্যস্থান পূরণ, ২০টি সত্য/মিথ্যা—বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–২।প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়–২

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে শূন্যস্থান পূরণ করো ও সত্য/মিথ্যা দেওয়া হলো।

শূন্যস্থান পূরণ করো

১. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য         তৈরি করা হয়।

২. শ্রবণপ্রতিবন্ধীরা         ব্যবহার করতে পারে।

৩. দৃষ্টিপ্রতিবন্ধীরা         ব্যবহার করতে পারে।

৪. সাগর         খেলতে ভালোবাসত।

৫. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে সবাই         সুযোগ পায়।

৬. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি         দেখাতে হবে।

৭. শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য         দরকার।

৮. বিদ্যালয়ে ছেলে-মেয়েদের         অধিকার রয়েছে।

আরও পড়ুন

৯. অটিস্টিক শিশুদের সঙ্গে         আচরণ করতে হবে।

১০. বাক্‌প্রতিবন্ধীদের সঙ্গে         কথা বলতে হবে।

১১. বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের         সময় দিতে হয়।

১২. দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য         অক্ষরের বই ব্যবহার করা হয়।

১৩. বিদ্যালয়ে বৈষম্য        ।

১৪. সবার প্রতি         আচরণ করা উচিত।

১৫. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের         করতে হবে।

১৬. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে         গড়ে ওঠে।

১৭. শিক্ষক সাগরকে         সুযোগ দিয়েছিলেন।

১৮. সব শিশুর         অধিকার রয়েছে।

১৯. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের         করা উচিত নয়।

২০. বিদ্যালয়ে সবার জন্য         নিশ্চিত করতে হবে।

সঠিক উত্তর

১. র৵াম্প, ২. শ্রবণযন্ত্র, ৩. চশমা, ৪. ফুটবল,

৫. সমান, ৬. সহানুভূতি, ৭. র৵াম্প, ৮. সমান,

৯. সহানুভূতিশীল, ১০. ধৈর্যসহকারে, ১১. বেশি, ১২. বড়, ১৩. করা উচিত নয়, ১৪. সমান,

১৫. সহযোগিতা, ১৬. সহযোগিতা, ১৭. খেলার, ১৮. শিক্ষার, ১৯. উপহাস, ২০. সমান সুযোগ।

২০টি সত্য/মিথ্যা

১. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সাহায্য করা উচিত।

২. র৵াম্প শারীরিক প্রতিবন্ধীদের চলাচলে সাহায্য করে।

৩. দৃষ্টিপ্রতিবন্ধীদের বড় অক্ষরের বই দরকার হয় না।

৪. শ্রবণপ্রতিবন্ধীরা শ্রবণযন্ত্র ব্যবহার করতে পারে।

৫. বিদ্যালয়ে ছেলে-মেয়েদের সমান অধিকার থাকা উচিত।

৬. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপহাস করা উচিত।

৭. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে বৈষম্য করা হয়।

৮. অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উচিত।

৯. সাগর ফুটবল খেলতে ভালোবাসত।

১০. শিক্ষক সাগরকে খেলার সুযোগ দেননি।

১১. সবাই সমান সম্মান পাওয়ার অধিকারী।

১২. বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বেশি সময় দেওয়া প্রয়োজন।

১৩. বাক্‌প্রতিবন্ধীদের সঙ্গে ধৈর্যসহকারে কথা বলা উচিত।

১৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে পড়ার অধিকার নেই।

১৫. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে সহযোগিতা গড়ে ওঠে।

১৬. বিদ্যালয়ে বৈষম্য করা ভালো।

১৭. সব শিশুর শিক্ষার অধিকার রয়েছে।

১৮. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবহেলা করা উচিত।

১৯. শ্রেণিকক্ষে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত।

২০. সমতাভিত্তিক শিক্ষার পরিবেশে ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়।

সঠিক উত্তর

১. সত্য, ২. সত্য, ৩. মিথ্যা, ৪. সত্য, ৫. সত্য, ৬. মিথ্যা, ৭. মিথ্যা, ৮. সত্য, ৯. সত্য,

১০. মিথ্যা, ১১. সত্য, ১২. সত্য, ১৩. সত্য,

১৪. মিথ্যা, ১৫. সত্য, ১৬. মিথ্যা, ১৭. সত্য,

১৮. মিথ্যা, ১৯. সত্য, ২০. সত্য।

  • রাবেয়া সুলতানা, িশক্ষক
    বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা