কারিগরির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের স্থগিতকৃত ও পরিবর্তিত পরীক্ষার সূচি প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের স্থগিতকৃত ও পরিবর্তিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। গত ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষাগুলোর জন্য এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো—

১. ২৯ জানুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ৩ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা ও বেলা ২টা)

২. ৩০ জানুয়ারির পরিবর্তিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ৫ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা ও বেলা ২টা)

৩. ৩১ জানুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ৭ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা ও বেলা ২টা)

আরও পড়ুন

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

সব টেকনোলজির ব্যবহারিক পরীক্ষা ২২ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অনলাইনে ডাটা এন্ট্রি

দ্বিতীয় পর্যায়ের নম্বর অনলাইনে এন্ট্রি করার তারিখ ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন