এসএসসি পরীক্ষা ২০২৬—বাংলা ১ম পত্র: মডেল টেস্ট–১
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন: পূর্ণমান–৩০, সময়–৩০ মিনিট
১. খলিফা মামুনকে ‘মহামতি’ ও ‘অতি উন্নতচিত্ত পুরুষ’ বলা হয়েছে কেন?
ক. সুশিক্ষিত হওয়ার জন্য খ. সুবিবেচনার জন্য
গ. কৃতজ্ঞতাবোধের জন্য ঘ. পরোপকারিতার জন্য
২. সুভা কখন বের হয়ে চিরপরিচিত নদীতটে লুটিয়ে পড়ল?
ক. পূর্ণিমার রাতে খ. অন্ধকার রাতে
গ. শুক্লাদ্বাদশীর রাতে ঘ. কৃষ্ণাদশীর রাতে
৩. আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই?
ক. বিদ্বান খ. বিদ্যানুরাগী
গ. বিদ্যাদাতা ঘ. বিদ্যাগ্রহীতা
৪. শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
ক. জ্ঞানের খ. বুদ্ধির
গ. ভবিষ্যৎ চাকরির ঘ. মনুষ্যত্বের
৫. ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমানের চরিত্রে পাই—
ক. স্বদেশ প্রেম খ. সহযোগিতা
গ. পরোপকার ঘ. দায়িত্বহীনতা
৬. ‘তবু থামত না অপু’—কোন বিষয়ে বলা হয়েছে?
ক. বইপড়া খ. গান গাওয়া
গ. গল্প বলা ঘ. মিছিলে যাওয়া
৭. ‘আর কি হে হবে দেখা?’ এতে কী প্রকাশ পেয়েছে?
ক. স্মৃতি খ. সংশয়
গ. আকাঙ্ক্ষা ঘ. প্রহসন
৮. ‘ফুকারি’ শব্দের অর্থ কী?
ক. পানি ফু দেওয়া খ. চিৎকার করে
গ. স্বীকার করে ঘ. ঘুমে অচেতন
৯. ‘ঐশ্বর্যের মদ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ধনসম্পদ খ. সোনার বহর
গ. সম্পদের প্রলোভন ঘ. উটের রশি
১০. বর্ষার সঙ্গে কিসের সম্পর্ক?
ক. হতাশার খ. গর্বের
গ. বিরহের ঘ. আনন্দের
১১. ‘সুভা’ গল্পে সুভার জীবনচিত্রের সঙ্গে প্রকৃতির সাদৃশ্য কিসে?
ক. বেদনায় খ. সৌন্দর্যে
গ. রুদ্ররূপে ঘ. ভাষায়
১২. বাবর, যখন গভীর ধ্যানে বসেছিল, তখন তার প্রকৃতি ছিল—
i. শান্ত অচঞ্চল ii. প্রার্থনারত দুটি হাত
iii. নয়নে অশ্রু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ‘মিষ্টি যেন গুড়-দেবো তোমায়’—উক্তিটিতে দুর্গার কী ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. ক্ষোভ খ. উপহাস
গ. স্নেহ ঘ. অভিমান
১৪. ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি’—সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে—
i. হতাশা ii. প্রত্যাশা
iii. বেদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. ‘যে বলিবে হজরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে।’ হজরত উমর (রা.) এর উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে?
ক. আনুগত্য খ. বিভ্রান্তি
গ. ঔদ্ধত্য ঘ. ধর্মানুভূতি
১৬. নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে?
ক. কবিরাজ খ. কবি
গ. আগন্তুক ঘ. বিজ্ঞ ব্যক্তি
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব তার দুর্দিনে হিমুকে কাছে পায়। কিন্তু হিমু কঠিন একটি বিপদে পতিত হলে হাবিব এগিয়ে আসেনি।
১৭. ‘প্রত্যুপকার’ গল্পের আলোকে হাবিবের মধ্যে মূলত কোনটির অভাব রয়েছে?
ক. কৃতজ্ঞতাবোধ খ. মনুষ্যত্ব
গ. সৎসাহস ঘ. উপকারী মনোভাব
১৮. এমতাবস্থায় হাবিবের উচিত—
i. উপকারে এগিয়ে আসা ii. হিমুকে সহায়তা করা
iii. সমস্যা সমাধানে এগিয়ে আসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘তিমির’ শব্দের অর্থ কোনটি?
ক. নিঃস্ব খ. সর্বক্ষণ
গ. নিগড় ঘ. অন্ধকার
২০. ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
‘দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।’—পঙ্ক্তিদ্বয়ে ফুটে উঠেছে—
i. দেশপ্রেম
ii. স্মৃতিকাতরতা
ii. হৃদয়ের কাতরতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. ‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!’ চরণটিতে প্রকাশ পেয়েছে—
ক. স্তুতি খ. কৃতজ্ঞতা
গ. আক্ষেপ ঘ. তৃপ্তিবোধ
২২. ‘চারিধারে তাঁর ঘনায়ে আসিছে মরণ অন্ধকার’—উদ্ধৃতাংশে কার মৃত্যু ঘনিয়ে এসেছে?
ক. বাবরের খ. হুমায়ুনের
গ. হেকিমের ঘ. দরবেশের
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘জন্ম আমার ধন্য হলো, মাগো—
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।’
২৩. উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে?
ক. স্মৃতিকাতরতা খ. দেশে ফেরার আকুলতা
গ. স্বদেশপ্রেম ঘ. প্রকৃতিপ্রেম
২৪. উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
ii. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
iii. আর কি হে হবে দেখা?
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. ‘উমর ফারুক’ কবিতায় কবি ইসলামকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. রবি খ. শশী
গ. গ্রহ ঘ. নক্ষত্র
২৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কী চিরকাল বেঁচে থাকবে?
ক. গান খ. স্বপ্ন
গ. গল্প ঘ. সাধ
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল?
ক. বাঁশবাগান খ. জারুল
গ. নিশিন্দা ঘ. জামরুল
২৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে?
ক. সগীর আলী খ. কেষ্ট দাস
গ. মতলব মিয়া ঘ. রুস্তম শেখ
২৯. ‘তপুকে ফিরে পাব, এ কথা ভুলেও ভাবিনি’—উক্তিতে মূলত কী ভাব ফুটে উঠেছে?
ক. শোক খ. আক্ষেপ
গ. উদাসীনতা ঘ. আনন্দ
৩০. কে ‘সুভার’ মর্যাদা বুঝত?
ক. সুভার বাবা খ. প্রতাপ
গ. সর্বশী-পাঙ্গুলি ঘ. সুভার মা
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. খ ৩০. খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা