এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১১)
বিটপ রূপান্তরিত হয়ে ফুলে পরিণত হয়
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১১
১. কী না হলে জীবের অস্তিত্ব বিলোপ হয়ে যেত?
ক. পরাগায়ন খ. প্রজনন
গ. বীজ ঘ. ফল
২. কী রূপান্তরিত হয়ে ফুল হয়?
ক. বিটপ খ. পাতা
গ. বীজ ঘ. ফল
৩. প্রজননের ধাপ কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. ছয়
৪. পুং–গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি?
ক. পরাগ খ. পরাগরেণু
গ. পরাগনালি ঘ. বীজ
৫. পরাগরেণুর নিউক্লিয়াসটি কোন পদ্ধতিতে বিভাজিত হয়?
ক. মাইটোটিক খ. মিয়োসিস
গ. মাইটোসিস ঘ. প্রোফেজ
৬. ভ্রূণ মাতৃগর্ভে গড়ে কত সপ্তাহ অবস্থান করে?
ক. প্রায় ৩০ সপ্তাহ খ. প্রায় ৪০ সপ্তাহ
গ. প্রায় ৪৫ সপ্তাহ ঘ. প্রায় ৫০ সপ্তাহ
৭. এইডস রোগটি কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮১
গ. ১৯৮৪ ঘ. ১৯৮৬
৮. এইডস রোগের এইচআইভি ভাইরাস কোন কোষের ক্ষতি করে?
ক. লোহিত রক্ত কোষ খ. শ্বেত রক্ত কোষ
গ. অ্যান্টিবডি ঘ. হিমোগ্লোবিন
৯. গর্ভমুণ্ডের কাজ কী?
ক. নিষেকে সাহায্য করা খ. ফল উৎপাদন করা
গ. বীজ উৎপাদন করা ঘ. কীটপতঙ্গকে আকৃষ্ট করা
১০. স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয় খ. বীজ অধিক সহনশীল হয়
গ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় ঘ. অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়
১১. বিস্তরণের জন্য সূর্যমুখীর ফুলে কী থাকে?
ক. পাখনা খ. প্যাপাস
গ. আংটা ঘ. কাঁটা
১২. ডিপ্লয়েড হলো—
i. ডিম্বাণু ii. ভ্রূণ
iii. বীজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. স্বপরাগায়নের অসুবিধার কারণে কী হয়?
ক. পরাগরেণু বেশি নষ্ট হয় খ. পরাগায়ন অনেকটা অনিশ্চিত
গ. বাহকের ওপর বেশি নির্ভরশীল ঘ. প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে
১৪. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. ফুলে মধু থাকে খ. গর্ভমুণ্ড আঠালো হয়
গ. ফুল উজ্জ্বল হয়ে থাকে ঘ. ফুল সাধারণত বড় হয়
১৫. কোন উদ্ভিদের বীজ বাতাসের মাধ্যমে ছড়ায়?
ক. আকন্দ খ. দোপাটি
গ. মটরশুঁটি ঘ. আপাং
১৬. পতঙ্গ পরাগায়নের ফলে উৎপন্ন বীজের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. মাতৃবৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে খ. নতুন গুণাবলির আবির্ভাব ঘটে
গ. দুর্বল জীবনীশক্তিসম্পন্ন বীজের সৃষ্টি হয় ঘ. নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা হ্রাস পায়
১৭. কোন প্রাণীটির অন্তঃনিষেক ঘটে?
ক. হাঙর খ. ইলিশ
গ. রুই ঘ. ঘাসফড়িং
১৮. মরুলা দশা কতসংখ্যক কোষবিশিষ্ট?
ক. ৮ খ. ১২
গ. ১৬ ঘ. ১৮
১৯. ‘ফিটাস’ কত সপ্তাহে পূর্ণতাপ্রাপ্ত হয়?
ক. ৮ খ. ১৮
গ. ২৮ ঘ. ৩৮
২০. বায়ুপরাগী ফুল কোনটি?
ক. সরিষা খ. তুলসী
গ. শিমুল ঘ. তাল
২১. ডিম্বাণু পরবর্তী সময় কিসে রূপান্তরিত হয়?
ক. বীজত্বক খ. বীজ
গ. সস্য ঘ. ভ্রূণ
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রবি তাদের নারকেলগাছের মঞ্জরির ফুলগুলো লক্ষ করে দেখল গোড়ার দিকে স্ত্রীফুল এবং অগ্রভাগে পুংফুল।
২২. রবির দেখা উদ্ভিদটি কীরূপ?
ক. সবৃন্তক খ. ক্লীব
গ. সহবাসী ঘ. ভিন্নবাসী
২৩. উক্ত উদ্ভিদের ফুলের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. উভয় ফুল সম্পূর্ণ ii. উভয় ফুল অসম্পূর্ণ
iii. ফুল দুটি একলিঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা