এসএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)
জিপিএস (GPS) দিয়ে জানা যায় অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা
ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে কোন দিক থেকে ঘোরে?
ক. পশ্চিম থেকে পূর্বে খ. পূর্ব থেকে পশ্চিমে
গ. উত্তর থেকে দক্ষিণে ঘ. দক্ষিণ থেকে উত্তরে
২. ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে ৯০° পূর্ব ও ৭০° পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ১ ঘণ্টা খ. ১ ঘণ্টা ২০ মিনিট
গ. ১ ঘণ্টা ৩০ মিনিট ঘ. ২ ঘণ্টা ৩০ মিনিট
৩. যুক্তরাষ্ট্রে চারটি প্রমাণ সময় থাকার যৌক্তিক কারণ কোনটি?
ক. অধিক জনসংখ্যা খ. সাংস্কৃতিক বৈচিত্র্য
গ. বৃহৎ আয়তন ঘ. পূর্ব দিকে অবস্থান
৪. GPS দ্বারা যে ধরনের বিষয় জানা যায়—
i. একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ ii. দ্রাঘিমাংশ
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. সাংস্কৃতিক মানচিত্রে যে ধরনের বিষয় থাকে—
i. ঐতিহাসিক স্থান ii. অর্থনৈতিক অবস্থা
iii. রাষ্ট্রের সীমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. জলবায়ুগত মানচিত্রে যেটি সম্পৃক্ত থাকে—
i. বায়ুর চাপ ii. বৃষ্টিপাত
iii. তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. একটি দেশে একাধিক প্রমাণ সময় হওয়ার কারণ কী?
ক. সময় ঠিক রাখার জন্য খ. বিদেশিদের জন্য
গ. শিল্পায়নের জন্য ঘ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
৮. ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫° পূর্ব। উভয় স্থানের সময়ের ব্যবধান কত?
ক. ১ ঘণ্টা খ. ২ ঘণ্টা
গ. ৩ ঘণ্টা ঘ. ৩ ঘণ্টা
৯. কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত?
ক. বায়ুর উত্তাপ খ. বৃষ্টিপাতের পরিমাণ
গ. শিল্প উত্পাদন ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক
১০. GPS-এর পূর্ণরূপ কী?
ক. General Post System খ. General Positioning System
গ. Global Post System ঘ. Global Positioning System
১১. পৃথিবীর স্থানিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?
ক. জিপিএস খ. জিআইএস
গ. সেক্সট্যান্ট ঘ. রেইনগেজ
১২. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৪ খ. ১৯৮০
গ. ১৯৮৮ ঘ. ২০০৬
১৩. মানচিত্রে দিক দেখানো না থাকলে কোন দিককে উত্তর দিক ধরা হবে?
ক. ডান দিক খ. বাঁ দিক
গ. ওপরের দিক ঘ. নিচের দিক
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা