এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে নভেম্বরের শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী নভেম্বর মাসের শেষে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

এ কথা জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ফলাফল প্রকাশ হবে নভেম্বরের শেষে। কিন্তু এখনো সম্ভাব্য তারিখের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল।

এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আরও পড়ুন