এইচএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ১ম পত্র (অধ্যায় ২): ‘টাঙ্গুয়ার’ বাংলাদেশের বৃহত্তম হাওর
ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আসমা গাজীপুরে থাকে। সে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যাবে।
১. উদ্দীকের গাজীপুর জেলাটি কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত?
ক. টারশিয়ারি পাহাড় খ. প্লাইস্টোসিনকালের সোপান
গ. প্লাবন সমভূমি ঘ. উপকূলীয় সমভূমি
২. পার্বত্য চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য—
i. পাহাড়ের উচ্চতা ৬১০ মিটার ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়
iii. হিমালয় পর্বতের সময় সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতাবিশিষ্ট শিলাস্তরকে কী বলে?
ক. সমভূমি খ. মালভূমি
গ. প্রণবভূমি ঘ. পর্বত
৪. কোনটি ইউরোপের পর্বতমালা?
ক. আল্পস খ. আন্দিজ
গ. রকি ঘ. হিমালয়
৫. পৃথিবীর মৃদু সুউচ্চ ঢালবিশিষ্ট ভূভাগ কী নামে পরিচিত?
ক. ভূত্বক খ. মালভূমি
গ. সমভূমি ঘ. পর্বত
৬. জাপানের ফুজি কোন ধরনের পর্বত?
ক. চ্যুতি-স্তূপ খ. আগ্নেয়
গ. ভঙ্গিল ঘ. ল্যাকোলিথ
৭. সিলিকেট–জাতীয় শিলা গঠিত হয় কোনটি দ্বারা?
ক. Si ও Mg খ. CO2 ও O2
গ. Al ও Mg ঘ. O2 ও Si
৮. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিমি?
ক. ২১৮৫ খ. ২৮৮৫
গ. ৩৪৮৬ ঘ. ৬৪০০
৯. সাইবেরিয়া কোন ধরনের সমভূমি?
ক. হিমবাহ খ. উপকূলীয়
গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
১০. ভূত্বক কী ধরনের শিলা দ্বারা গঠিত?
ক. কঠিন ও নরম খ. অপেক্ষাকৃত ভারী
গ. অপেক্ষাকৃত হালকা ঘ. অত্যন্ত কঠিন
১১. ভিসুভিয়াস কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল খ. চ্যুতি
গ. আগ্নেয় ঘ. স্তূপ
১২. কোন পর্বত গম্বুজাকৃতির হয়?
ক. ভঙ্গিল খ. চ্যুতি-স্তূপ
গ. আগ্নেয় ঘ. ল্যাকোলিথ
১৩. কেন্দ্রমণ্ডলে কোন কোন মৌল পাওয়া যায়?
ক. Mg ও Fe খ. Si ও Al
গ. Si ও Mg ঘ. Ni ও Fe
১৪. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্রভূমি
গ. প্লাবন ভূমি ঘ. পাহাড়ি ভূমি
১৫. গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ-অভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে?
ক. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল খ. গুরুমণ্ডল ও অশ্মমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল ঘ. ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডল
১৬. বাংলাদেশে গড়াই, মধুমতি নদীর পশ্চিমাংশকে কী ধরনের বদ্বীপ বলা হয়?
ক. সক্রিয় খ. মৃতপ্রায়
গ. স্রোতজ ঘ. গাঙ্গেয়
১৭. বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে কোন সমভূমি বলে?
ক. পাদদেশীয় পলল খ. ত্রিপুরা
গ. বদ্বীপ ঘ. উপকূলীয়
১৮. ভূ–অভ্যন্তরের স্তর হলো—
i. কেন্দ্রমণ্ডল ii. ভূত্বক
iii. গুরুমণ্ডল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
ক. নলোয়ার খ. হাকালুকি
গ. হাইল ঘ. টাঙ্গুয়ার
২০. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. অস্ট্রেলিয়া খ. গ্রিনল্যান্ড
গ. বাংলাদেশ ঘ. মালদ্বীপ
সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ