আলিম পরীক্ষা ২০২৬ পরিচালনা নীতিমালা প্রকাশ
আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নীতিমালা প্রকাশ করেছে।
নীতিমালার বিষয়গুলো হলো আলিম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রার্থিতা, আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা, পরীক্ষা পরিচালনার নিয়ম, কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কিছু জরুরি নির্দেশনা, কক্ষপ্রত্যবেক্ষক ও তাঁর দায়িত্ব, কেন্দ্রে উপস্থিত বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব, ভিজিলেন্স টিম গঠন, শৃঙ্খলাসম্পর্কিত নিয়ম, উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে পাঠানোর নিয়ম, উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআরের প্যাকেট প্রস্তুত ও কম্পিউটার সেলে পাঠানোর নিয়ম, ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠানোর নিয়ম, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে পাঠানোর নিয়ম, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ পদ্ধতি, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও রেকর্ডপত্র সংরক্ষণ, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন, ফল প্রকাশ–সংক্রান্ত নীতিমালা, ২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি।
প্রসঙ্গত, চলতি ২০২৬ সালের আলিম পরীক্ষা ২ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে পরীক্ষা। প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষার শেষ দিন ৮ আগস্ট উচ্চতর গণিত দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠাতে হবে। এরই মধ্যে আলিম পরীক্ষা-২০২৬–এর কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর দেশব্যাপী মোট ৪৬১টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা দেখুন এখানে আলিম-পরীক্ষা-পরিচালনা-নীতিমালা-২০২৬-inauot-6a2fad5f21a08bd1641c3109