পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা বোর্ড

কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দ। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল, ১০ আগস্ট ২০২৬ছবি: সাইয়ান

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীতে দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে আছে ঢাকা শিক্ষা বোর্ড। সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে—

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন; রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন; যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন; চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন; বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন; সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

আরও পড়ুন

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

এর আগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে। সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন