ভোকেশনালে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ

খুলনা রোটারি স্কুলে এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরাছবি: সাদ্দাম হোসেন

২০২৬ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষাকেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সবার অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো। পরীক্ষাকেন্দ্রের অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো।

আরও পড়ুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে পরীক্ষার্থীরা তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো ভেন্যু পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন বোধে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কেন্দ্রসচিবের সঙ্গে আলোচনাক্রমে ভেন্যু নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং এ ক্ষেত্রে অবশ্যই বোর্ডকে অবহিত করতে হবে এবং নির্ধারিত কেন্দ্রের কেন্দ্রসচিবই উক্ত ভেন্যুর পরীক্ষা পরিচালনা করবেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষক তাঁর শিক্ষার্থীদের হল পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না, নীতিমালা অনুযায়ী বাইরের শিক্ষক নিয়োগপূর্বক পরিদর্শকের দায়িত্ব প্রদান করতে হবে। বোর্ড কর্তৃক মনোনীত কেন্দ্রসমূহের তালিকা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখা যাবে। সংশ্লিষ্ট নির্বাচিত কেন্দ্রসমূহের পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অনিয়ম বা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আগামী দিনে সরাসরি কেন্দ্র বাতিল বলে গণ্য হবে।

*কেন্দ্রতালিকা দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন