এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৪)
অক্সিজেন অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. অ্যাডেনিনের বেস কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ঘ. সালফার
২. ‘শক্তিমুদ্রা’ বলা হয় কোনটিকে?
ক. DNA খ. RNA
গ. ATP ঘ. CO2
৩. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
ক. সালোকসংশ্লেষণ খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৪. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. ভিটামিন
৫. সালোকসংশ্লেষণকে কোন বিজ্ঞানী দুটি পর্যায়ে ভাগ করেন?
ক. ব্ল্যাকম্যান খ. জোহান মেন্ডেল
গ. অ্যাইজাক নিউটন ঘ. মাদাম কুরি
৬. আলোক রশ্মির ফোটন শোষণ করে কে?
ক. অক্সিজেন অণু খ. ক্লোরোফিল অণু
গ. কার্বন অণু ঘ. ATP
৭. সবুজ উদ্ভিদে কার্বন ডাই–অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৮. ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯৪৫ খ. ১৯৫২
গ. ১৯৬১ ঘ. ১৯৬৮
৯. কিসের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. পানি ঘ. সূর্যালোক
১০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে?
ক. লাল ও নীল খ. নীল ও কমলা
গ. বেগুনি ও লাল ঘ. সবুজ ও হলুদ
১১. ATP ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়?
ক. GTP খ. NAD
গ. NADP ঘ. ADP
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা