এইচএসসি ২০২৬। সমাজকর্ম ১ম পত্রের অধ্যায় ১—মানবসমস্যা মূলত তিনটি পর্যায়ে থাকে
সমাজকর্ম ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের
২. সমাজকর্ম পেশার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানটি?
ক. NASW খ. CAWE
গ. IFSW ঘ. PAPK
৩. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. সামাজিক আইন খ. রাষ্ট্রীয় আইন
গ. ধর্মীয় আইন ঘ. পেশাদার নীতিমালা
৪. Government and Social Welfare গ্রন্থের লেখক কে?
ক. চার্লস জ্যাস্ট্র খ. ফ্রিডল্যান্ডার
গ. ওয়েন ভেসি ঘ. উইলসন
৫. সমাজকর্মের সার্বিক কার্যক্রম কীরূপ?
ক. অপ্রাতিষ্ঠানিক খ. প্রাতিষ্ঠানিক
গ. তথ্যবহুল ঘ. গ্রহণযোগ্য
৬. সমাজকর্ম পেশার যাবতীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?
ক. নিজস্ব নীতিমালার আলোকে খ. ইসলামি নীতিমালার আলোকে
গ. মানবীয় নীতিমালার আলোকে ঘ. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালার আলোকে
৭. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে—
i. সমস্যার উৎস নির্ণয় করা হয় ii. সমস্যার কারণ চিহ্নিত করা হয়
iii. সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৯. সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মে কয়টি মৌলিক পদ্ধতি গড়ে ওঠে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১০. সমাজকর্মের পরিধি বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. ব্যবহারিক দিক খ. অর্থনৈতিক দিক
গ. পারিবারিক দিক ঘ. পরিবেশগত দিক
১১. সমাজে বিভিন্ন অসামঞ্জস্য বা বিশৃঙ্খলা দেখা দেয় কেন?
ক. সমাজের মানুষ খুবই ঝগড়াটে বলে
খ. মানুষ পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে না বলে
গ. সমাজের সম্পদ সীমিত বলে
ঘ. সমাজের নীতিমালা অপরিবর্তিত বলে
১২. সমাজকর্ম কিসের ওপর গুরুত্ব আরোপ করে?
ক. দরিদ্র মানুষের কল্যাণের ওপর খ. বঞ্চিত মানুষের কল্যাণের ওপর
গ. নারী ও শিশুদের কল্যাণের ওপর ঘ. সব মানুষের কল্যাণের ওপর
১৩. সমাজের বিশেষ চাহিদা, সমস্যা ও সম্পদের পরিপ্রেক্ষিতে সমাজকর্মের কী র্নিধারিত হয়ে থাকে?
ক. সংজ্ঞা খ. উদ্দেশ্য
গ. বৈশিষ্ট্য ঘ. পরিধি
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ঘ
মাহমুদ বিন আমিন, প্রভাষক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা