এসএসসি ২০২৬। পৌরনীতি ও নাগরিকতা: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)—একটি রাষ্ট্র গঠনের উপাদান হলো ৪টি
পৌরনীতি ও নাগরিকতা: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. পরিবারের জৈবিক কাজ হচ্ছে—
i. সন্তান জন্মদান করা ii. সন্তান লালন–পালন করা
iii. সন্তানদের কৃষিকাজ শেখানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সমাজ গড়ে ওঠে কাদের নিয়ে?
ক. পশুপাখি খ. মানুষ
গ. গাছপালা ঘ. নদীনালা
৩. মানুষ কোথায় নিজেকে বিকশিত করে?
ক. আন্তর্জাতিক পরিবেশে খ. সামাজিক পরিবেশে
গ. রাজনৈতিক পরিবেশে ঘ. অর্থনৈতিক পরিবেশে
৪. সমাজের সংঘবদ্ধতার ধারণা বিশ্লেষণ করলে এর কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৫. অ্যারিস্টটল মানুষকে কোন দৃষ্টিকোণ থেকে সামাজিক জীব হিসেবে অভিহিত করেছেন?
ক. জন্মগতভাবে খ. প্রকৃতিগতভাবে
গ. স্বভাবগতভাবে ঘ. সামাজিকভাবে
৬. সমাজ গঠনের মূল উদ্দেশ্য কী?
ক. ব্যক্তির নিরাপত্তা খ. সংগঠনের নিরাপত্তা
গ. প্রতিষ্ঠানের নিরাপত্তা ঘ. রাষ্ট্রের নিরাপত্তা
৭. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৮. যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার পদ্ধতি চালু রয়েছে?
ক. সংসদীয় খ. রাষ্ট্রপতি শাসিত
গ. সমাজতান্ত্রিক ঘ. এককেন্দ্রিক
৯. রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?
ক. সেনাবাহিনী খ. সরকার
গ. জনগণ ঘ. সার্বভৌমত্ব
১০. কোন বয়সের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো ‘রাজনৈতিক অধিকার’ ভোগ করা যায় না?
ক. ১৬ বছরের নিচে খ. ১৮ বছরের নিচে
গ. ১৯ বছরের নিচে ঘ. ২০ বছরের নিচে
১১. ‘ক’ রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার রয়েছে। নিচের কোনটি হলে ‘ক’ রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা যাবে?
ক. জনমত খ. সংবিধান
গ. স্বায়ত্তশাসন ঘ. সার্বভৌমত্ব
১২. বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র কোনটি করে থাকে?
ক. বহিঃশক্তির সঙ্গে চুক্তি খ. বহিঃশক্তির সঙ্গে যুদ্ধ
গ. বহিঃশক্তির সঙ্গে বাণিজ্য ঘ. বহিঃশক্তির হাত থেকে দেশকে মুক্ত
১৩. টমাস হবস ও জন লক কে ছিলেন?
ক. ফরাসি দার্শনিক খ. ব্রিটিশ দার্শনিক
গ. ইতালিয়ান দার্শনিক ঘ. জার্মান দার্শনিক
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. খ
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা