এইচএসসি পরীক্ষা ২০২৬। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (অধ্যায় ২)–বহুনির্বাচনি প্রশ্ন: সব্যবসায় অর্থনৈতিক পরিবেশ অনেক দরকারি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–২
১. অর্থনৈতিক পরিবেশের উপাদান—
i. শুল্ক ও কর ii. ব্যয় ও ভোগ
iii. খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. তাহের বান্দরবান জেলায় সরকারি জমি লিজ নিয়ে লেবুর চাষাবাদ শুরু করেন। তাঁকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় রাখতে হবে?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. প্রযুক্তিগত ঘ. প্রাকৃতিক
৩. ‘সার্বভৌমত্ব’ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. প্রাকৃতিক ঘ. আইনগত
৪. আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপন না করা কোন পরিবেশের উপাদানের বিষয়?
ক. রাজনৈতিক খ. আইনগত
গ. অর্থনৈতিক ঘ. সামাজিক
৫. আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত—
i. আঞ্চলিক জোট ii. আর্থিক নীতি
iii. মুক্তবাজার অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. অভ্যন্তরীণ ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?
ক. বিমার অপ্রতুলতা খ. যাতায়াত সমস্যা
গ. জনসংখ্যার আধিক্য ঘ. প্রতিকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি
৭. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক. সুনাম খ. মূল্যবোধ
গ. দেশীয় অবস্থান ঘ. ভোক্তাদের মনোভাব
৮. শিক্ষা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. আইনগত
৯. দেশের শেয়ারবাজার কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. আন্তর্জাতিক ঘ. আইনগত
১০. বাহ্যিক পরিবেশের উপাদানের অন্তর্গত হলো—
i. কৌশলগত মিত্র ii. সরকারি সংস্থা
iii. ভোক্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ