পুনর্নিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল নটর ডেম কলেজ

ছবি: নটর ডেম কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া

নটর ডেম কলেজ পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬–এর ফল পরিবর্তন হওয়া এবং ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ফলাফল পরিবর্তনের সব ধরনের প্রমাণপত্রসহ সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন

এদিকে নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) শুরু হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ভর্তি পরীক্ষার বিষয়

এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

আসনসংখ্যা কত

বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম)-১৮১০, বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-৩২০, ব্যবসায় শিক্ষা-৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি। মোট আসন ৩ হাজার ২৯০টি।

আরও পড়ুন