এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র : জেনে নাও ৫০টি ব্যাকরণিক শব্দশ্রেণি
বাংলা ২য় পত্র: ব্যাকরণিক শব্দশ্রেণি
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশে একটি প্রশ্ন থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণির ওপর। সাধারণত আটটি বাক্যের মধ্য থেকে নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করতে হয়। এর জন্য নম্বর বরাদ্দ থাকে ৫।
১. দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ সনে।
= অনুসর্গ
২. ‘গীতাঞ্জলি’ একটি কাব্যগ্রন্থ। = বিশেষ্য
৩. হে বন্ধু, তোমাকে বিদায়। = আবেগ শব্দ
৪. যত গর্জে তত বর্ষে না। = যোজক শব্দ
৫. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
৬. মামা মালয়েশিয়ায় থাকেন। = ক্রিয়া-বিশেষণ
৭. বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
৮. নিপুণ দক্ষতায় কাজটি শেষ হলো। = বিশেষণ
৯. তিনি স্বয়ং আমাকে দেখতে আসবেন।
= সর্বনাম
১০. কী জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব।
= আবেগ শব্দ
১১. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়। = যোজক শব্দ
১২. তিনি হো হো করে হেসে উঠলেন।
= ক্রিয়া-বিশেষণ
১৩. সাইরেন বেজে উঠল। = ক্রিয়া
১৪. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
= বিশেষণ
১৫. পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন। = বিশেষ্য
১৬. পুলকিত সচ্ছলতা। = বিশেষণ
১৭. যেমন কর্ম, তেমন ফল। = সর্বনাম
১৮. বাবা রাতে ভাতের বদলে রুটি খান। = অনুসর্গ
১৯. শাবাশ! দারুণ খেলেছে আমাদের মেয়েরা। = আবেগ শব্দ
২০. তিনি হয় ট্রেনে না-হয় বাসে যাবেন।
= যোজক শব্দ
২১. ট্রেনটা এখনই এসে পড়বে। = ক্রিয়া
২২. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। = বিশেষণ
২৩. টিপটিপ (করে) বৃষ্টি পড়ছে। = ক্রিয়া-বিশেষণ
২৪. আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা।
= অনুসর্গ
২৫. দূর পাগল! এসব নিয়ে অত ভাবতে নেই।
= আবেগ শব্দ
২৬. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মান না। = বিশেষ্য
২৭. মাথা ব্যথায় টনটন করছে। = ক্রিয়া-বিশেষণ
২৮. আমাদের যাত্রা কক্সবাজার অভিমুখে।
= অনুসর্গ
২৯. এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না।
= যোজক শব্দ
৩০. চলো কোথাও বেড়াতে যাই। = সর্বনাম
৩১. তার মায়ের হাতের পিঠা যেন অমৃত।
= বিশেষণ
৩২. অতি ভোজন অনুচিত। = বিশেষ্য
৩৩. কাপড়গুলো ভালো করে পরিষ্কার করো।
= অনুসর্গ
৩৪. সারা দিন অপেক্ষা করলাম, অথচ আপনি এলেন না। = যোজক শব্দ
৩৫. ট্রেন দ্রুত চলতে লাগল। = ক্রিয়া-বিশেষণ
৩৬. কারণ ছাড়া কার্য হয় না। = অনুসর্গ
৩৭. ওরা পরস্পর বন্ধু। = সর্বনাম
৩৮. কেমন গান? = বিশেষ্য
৩৯. এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। = বিশেষ্য
৪০. বৃষ্টির দরুন খেলায় বিঘ্ন ঘটল। = অনুসর্গ
৪১. সিক্ত নীলাম্বরী। = বিশেষ্য
৪২. জোর যার, মুল্লুক তার। = সর্বনাম
৪৩. তুমি বই কে আছে আমার? = অনুসর্গ
৪৪. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
= বিশেষণ
৪৫. আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।
= যোজক শব্দ
৪৬. প্রধানমন্ত্রী কর্তৃক সেতুটি উদ্বোধন করা হয়েছে। = অনুসর্গ
৪৭. তিনটি ফুল আর অনেক পাতা। = বিশেষণ
৪৮. ঘূর্ণিঝড় চট্টগ্রামের দিকে এগোচ্ছে। = অনুসর্গ
৪৯. বিপদ কখনো একা আসে না। = বিশেষ্য
৫০. মেটে কলসিতে পানি ঠান্ডা থাকে। = বিশেষণ
ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা