এইচএসসি পরীক্ষা ২০২৬। অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ
অর্থনীতি ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. ‘অর্থনীতির জনক’ বলা হয় কাকে?
ক. অ্যাডাম স্মিথ খ. এল রবিন্স
গ. রিকার্ডো ঘ. কেইন্স
২. ‘আধুনিক অর্থনীতির জনক’ কাকে বলা হয়?
ক. পল স্যামুয়েলসন খ. অ্যাডাম স্মিথ
গ. মার্শাল ঘ. ডেভিড রিকার্ডো
৩. সম্পদের দুষ্প্রাপ্যতা কী?
ক. সম্পদ বেশি অভাব কম খ. সম্পদ কম অভাব বেশি
গ. সম্পদ ও অভাব উভয়ই বেশি ঘ. সম্পদ ও অভাব উভয়ই কম
৪. অর্থনীতির আলোচ্য বিষয় কী?
ক. সম্পদের দুষ্প্রাপ্যতা খ. সম্পদের নির্বাচন
গ. অর্থনৈতিক সমস্যা ঘ. সম্পদের বিকল্প ব্যবহার
৫. অর্থনীতিবিদেরা প্রাথমিকভাবে কতটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করেন?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. ‘The Economics of Cycles and Growth’— গ্রন্থটি কার লেখা?
ক. লর্ড জে এম কেইন্স খ. আর এম ববার
গ. এল রবিন্স ঘ. অ্যাডাম স্মিথ
৭. অর্থনৈতিক সমস্যা দেখা দেয় কেন?
ক. সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয় না বলে
খ. মানুষ বাছাই করতে হয় বলে
গ. বিকল্প দ্রব্যের উৎপাদন কম হয় বলে
ঘ. কখনো কখনো অভাব অসীম হয় বলে
৮. দুটি দ্রব্যের উৎপাদন একসঙ্গে বাড়ানো যায় না কোন কারণে?
ক. অসীম অভাব খ. অভাব নির্বাচন
গ. সম্পদের স্বল্পতা ঘ. উৎপাদন উপকরণের সীমাবদ্ধতা
৯. সম্পদের বিকল্প ব্যবহার প্রয়োজন হয় কেন?
ক. অর্থনৈতিক সমস্যা বৃদ্ধির ফলে খ. দ্রব্যের উৎপাদন কম হলে
গ. দ্রব্যের দক্ষ ব্যবহার করতে না পারলে ঘ. অধিক প্রয়োজনীয় অভাব আগে পূরণ করতে
১০. সীমিত সম্পদের দক্ষ ব্যবহার কোনটি?
ক. সম্পদের কাম্য ব্যবহার খ. উৎপাদনে দক্ষতা বৃদ্ধি
গ. ভোগের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ঘ. সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ
১১. উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় কীভাবে?
ক. সম্পদের কাম্য ব্যবহার খ. যথাযথ উৎপাদন কৌশল প্রয়োগে
গ. উৎপাদিত দ্রব্যসামগ্রীর কাম্য বণ্টন হলে
ঘ. ভোক্তার চাহিদা সঠিকভাবে পূর্ণ হলে
১২. উৎপাদন কী?
ক. সম্পদের সৃষ্টি খ. সম্পদের উপযোগ সৃষ্টি
গ. সম্পদের রূপ পরিবর্তন ঘ. সম্পদের মূল্য সৃষ্টি
১৩. কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য?
ক. ভোক্তার স্বাধীনতা খ. মুদ্রাস্ফীতি
গ. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ঘ. প্রতিযোগিতামূলক উৎপাদন
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা