জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা Examination Management System (EMS) Software-এর মাধ্যমে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ প্রকাশ করা হয়েছে।
দরকারি তথ্য—
১. সব কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিলসহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের কাছে বিতরণ করবে।
২. প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলিয়ে নিতে হবে এবং রেজিঃ নম্বর ও রোল নম্বর সঠিক আছে কি না, যাচাই করতে হবে।
প্রবেশপত্রে ভুল থাকলে—
কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ধরা পড়লে অবশ্যই ১০ সেপ্টেম্বরের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে।
রোল বিবরণী ও হাজিরা শিট—
রোল বিবরণী ও হাজিরা শিট Examination Management System (EMS)-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর তিন দিন আগে সরবরাহের ব্যবস্থা নিতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করার লিংক—
১. যেকোনো ব্রাউজারের অ্যাড্রেসবারে http://ems.nu.ac.bd/ টাইপ করে Examination Management System (EMS) সফটওয়্যারের ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।
২. হোম পেজের ‘College login (Admin)’ মেনুতে ক্লিক করে কলেজ কোড (XXXX) ও পাসওয়ার্ড (XXXXXX) দিয়ে প্রবেশ করতে হবে। কলেজ প্রোফাইল থেকে পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে।
৩. কলেজ প্যানেল বাঁ পাশের মেনুবার থেকে ‘Admit Card’ মেনুতে ক্লিক করে ‘Select Exam’– এ পরীক্ষার নাম নির্বাচন করে ‘Search’ বাটনে ক্লিক করলে ‘Admit Card By Subject’ টেবিলে প্রবেশপত্র, হাজিরা শিট, রোল বিবরণী শিট পাওয়া যাবে এবং এগুলো ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
৪. তা ছাড়া কলেজ ইউজারের প্যানেল থেকেও বিষয় ওয়ারি প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে—
১. এ এম তানভীর সিদ্দীকি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইএমএস প্রজেক্ট: ০১৭০৩-৭২৫৮১৮,
২. মক্তাদিরুল ইসলাম রাজু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইএমএস প্রজেক্ট: ০১৬০৯-৬০৫৪৯৪।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট :