প্রাথমিক বৃত্তি পরীক্ষার দিন কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

চলতি এপ্রিল মাসে সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার শাহাড়োর চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের (২০২৫ সাল) স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২০২৬ সালের ১৫ এপ্রিল শুরু হচ্ছে। পরীক্ষা শেষ হবে ১৮ এপ্রিল। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত সয়মসূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল। শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন