বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলো
আপনি যদি বিদেশে পড়াশোনার পরিকল্পনা করেন এবং এমন সুযোগ খুঁজছেন যা আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো বিবেচনা করতে পারেন। এ ক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র্যাংকিংয়ে বিষয়ভিত্তিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।
চলতি বছরের সংস্করণটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত, যেখানে ৫টি বৃহৎ একাডেমিক ক্ষেত্রের আওতায় ৫৫টি নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ১,৯০০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকায় স্থান পেয়েছে।
সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চিকিৎসাবিজ্ঞানে ৯৬.৭ স্কোর নিয়ে প্রথম স্থান দখল করেছে। পাঁচটি সূচকের মধ্যে চারটিতে পূর্ণ নম্বর পেয়ে তারা এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে, যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
২০২৬ সালের কিউএস র্যাংকিং অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়—
১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য)
৩. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
৪. জনস হপকিনস বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
৫. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য)
৬. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (যুক্তরাজ্য)
৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন (যুক্তরাজ্য)
৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র)
৯. ইয়েল বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
১০. কারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)