এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১১)
একটি সম্পূর্ণ ফুলে ৫টি স্তবক থাকে
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১১
১. জবা ফুলের গর্ভপত্র কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২. ফুলের কোন অংশটি পতঙ্গকে আকৃষ্ট করে?
ক. পরাগধানী খ. গর্ভপত্র
গ. থ্যালামাস ঘ. দলমণ্ডল
৩. কোন ফুলে একগুচ্ছ পরাগদণ্ড থাকে?
ক. জবা খ. মটর
গ. শিমুল ঘ. সূর্যমুখী
৪. অবৃন্তক ফুল কোনটি?
ক. জবা খ. ধুতুরা
গ. কচু ঘ. বেলি
৫. জবা ফুলের ক্যালিক্স কয়টি খণ্ডে বিভক্ত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৬. ফুলের কোন অংশ ফলে পরিণত হয়?
ক. গর্ভপত্র খ. গর্ভদণ্ড
গ. গর্ভমুণ্ড ঘ. গর্ভাশয়
৭. পুংস্তবকের কাজ হলো—
i. পরাগরেণু তৈরি করা
ii. কীটপতঙ্গকে আকৃষ্ট করা
iii. পরাগায়নকালে পতঙ্গকে আশ্রয়দান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৮. ২ নম্বর চিত্রের p চিহ্নিত অংশটির কাজ কোনটি?
ক. ফল উৎপাদন খ. বিভিন্ন অঙ্গধারণ
গ. প্রতিকূলতা থেকে রক্ষা
ঘ. পতঙ্গকে আকৃষ্ট করা
৯. কোনটিতে স্ব–পরাগায়ন ঘটে?
ক. সরিষা খ. কুমড়া
গ. পেঁপে ঘ. শিমুল
১০. স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
ক. জাইগোট খ. এপিক্যাল
গ. ডিপ্লয়েড ঘ. মিয়োসিস
১১. একটি সম্পূর্ণ ফুলে কয়টি স্তবক থাকে?
ক. ২ খ. ৩
গ. ৫ ঘ. ৬
১২. কোনটি উভয় লিঙ্গ ফুল?
ক. জবা খ. লাউ
গ. কুমড়া ঘ. হাতিশুঁড়
১৩. ফুলের কোনটি খাদ্য প্রস্তুত করতে অংশ নেয়?
ক. পুষ্পাক্ষ খ. সবুজ বৃতি
গ. দলমণ্ডল ঘ. পাপড়ি
১৪. ফুলের কোন অংশটি পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে?
ক. পাপড়ি খ. বৃতি
গ. বৃন্ত ঘ. পরাগদণ্ড
১৫. বৃতি খণ্ডিত না হলে কী বলে?
ক. পুষ্পাক্ষ খ. সবুজ বৃতি
গ. যুক্ত বৃতি ঘ. পাপড়ি
১৬. বৃতি সম্পূর্ণ খণ্ডিত হলে কী বলে?
ক. বিযুক্ত বৃতি খ. সবুজ বৃতি
গ. যুক্ত বৃতি ঘ. পাপড়ি
১৭. পরাগ মাতৃকোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে কয়টি অপত্য পরাগ কোষ সৃষ্টি করে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৬
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ
৯. ক ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা