এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান (অধ্যায়–১২): : বহুনির্বাচনি প্রশ্ন—ক্রোমোজোম DNA ও RNA নিয়ে গঠিত
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১২
১. RNA–এর মধ্যে নিচের কোনটি থাকে?
ক. অ্যাডেনিন খ. গুয়ানিন
গ. ইউরাসিল ঘ. সাইটোসিন
২. DNA–এর পূর্ণরূপ কী?
ক. De-nucleic acid খ. D-nucleic acid
গ. Deoxynucleic acid ঘ. Deoxyribonucleic acid
৩. জৈব বিবর্তনতত্ত্ব প্রদান করেন কে?
ক. চার্লস ডারউইন খ. ওয়ালেস
গ. গ্রেগর জোহান মেন্ডেল ঘ. বিগল
৪. অটোজোম অংশগ্রহণ করে—
i. দেহগঠনে ii. লিঙ্গ নির্ধারণে
iii. ভ্রূণ গঠনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. DNA-এর জন্য কোন বন্ধনটি সঠিক?
ক. A = T খ. G = C
গ. A = T ঘ. G = A
৬. নিচের কোনটিতে DNA অনুপস্থিত?
ক. TMV খ. Spiroggra
গ. E. Coti ঘ. Bacillus
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সবাই নুজহাতকে বলে যে সে তার বাবার মতো বুদ্ধিমান। চোখের গড়ন মায়ের মতো হলেও দেখতে অনেকটা দাদির মতো।
৭. নুজহাতের বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনটি?
ক. ক্রোমোজোম খ. নিউক্লিয়াস
গ. পিউরিন বেস ঘ. জিন
৮. নুজহাতের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানটি—
i. বংশগতির নিয়ন্ত্রক ii. জননকোষের মূল উপাদান
iii. DNA তে বিন্যস্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. থ্যালাসেমিয়া রোগে—
i. লোহিত কণিকা নষ্ট হয় ii. রোগী রক্তশূন্যতায় ভোগে
iii. শ্বেতকণিকা নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়?
ক. প্রোটিন খ. আয়রন
গ. সালফার ঘ. ফসফরাস
১১. রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম গঠিত—
i. DNA দিয়ে ii. RNA দিয়ে
iii প্রোটিন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত?
ক. ৩৪ A° খ. ৩.৪ A°
গ. ২০ A° ঘ. ২ A°
১৩. কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে?
ক. লাল-নীল খ. লাল-বেগুনি
গ. লাল-সবুজ ঘ. লাল-আসমানি
সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক. ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা