কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩০ জানুয়ারি ২০২৬ থেকে। ভর্তি পরীক্ষার জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
৩০ জানুয়ারি বেলা ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি বেলা ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল তিনটায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্দেশনাগুলো হলো—
১.
পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ ও অন্য যে-কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২.
পরীক্ষার নিরাপত্তার স্বার্থে পরীক্ষার হলে পরীক্ষার্থীতের কানে কোনো ডিভাইস আছে কি না তল্লাসি করে দেখা হবে।
৩.
ওএমআর শিট পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে বড় অক্ষরে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে সাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি সিটের সাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
৪.
প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। মুদ্রণ স্পষ্ট না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
৫.
প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষার্থীকে ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।