এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র : বাক্য শুদ্ধ করলে নম্বর পাবে ৫
বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখো
অশুদ্ধ: আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।
শুদ্ধ: তুমি, তিনি ও আমি আজ বাগানে যাব।
অশুদ্ধ: এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প উপস্থিত হলো।
শুদ্ধ: এই দুর্ঘটনা দেখে আমার হৃৎকম্প শুরু হলো।
অশুদ্ধ: ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
শুদ্ধ: ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
অশুদ্ধ: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
শুদ্ধ: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
অশুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।
অশুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো।
শুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব।
অশুদ্ধ: ‘গীতাঞ্জলী’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ।
শুদ্ধ: ‘গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
অশুদ্ধ: বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল।
শুদ্ধ: বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।
অশুদ্ধ: আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
শুদ্ধ: আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
অশুদ্ধ: আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান।
শুদ্ধ: আজ আমার ছোট বোনের বাগ্দান অনুষ্ঠান।
অশুদ্ধ: এক পৌষে শীত যায় না।
শুদ্ধ: এক মাঘে শীত যায় না।
অশুদ্ধ: একটা গোপনীয় কথা বলি।
শুদ্ধ: একটা গোপন কথা বলি।
অশুদ্ধ: আমার টাকার আবশ্যক নাই।
শুদ্ধ: আমার টাকার আবশ্যকতা নেই।
অশুদ্ধ: সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে।
শুদ্ধ: সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
অশুদ্ধ: বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধ: বিধি লঙ্ঘিত হয়েছে।
অশুদ্ধ: নজরুল সাহেব স্বপরিবারে বেড়াতে গেলেন।
শুদ্ধ: নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন।
অশুদ্ধ: সময় বড় সংক্ষেপ।
শুদ্ধ: সময় বড় সংক্ষিপ্ত।
অশুদ্ধ: তাকে বাড়ি যাইতে দাও।
শুদ্ধ: তাকে বাড়ি যেতে দাও।
অশুদ্ধ: সব পাখিরা নীড় বাঁধে না।
শুদ্ধ: সব পাখি নীড় বাঁধে না।
অশুদ্ধ: প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
শুদ্ধ: প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।
অশুদ্ধ: সারা জীবন ভুতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারা জীবন ভুতের বেগার খেটে গেলাম।
অশুদ্ধ: নিরোগী লোক আসলে সুখী।
শুদ্ধ: নিরোগ লোক আসলে সুখী।
অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
অশুদ্ধ: দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারলো না।
শুদ্ধ: দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রু সংবরণ করতে পারল না।
অশুদ্ধ: এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।
অশুদ্ধ: পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
শুদ্ধ: পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
অশুদ্ধ: পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
শুদ্ধ: পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
অশুদ্ধ: আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
শুদ্ধ: আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা