এইচএসসি পরীক্ষা ২০২৫: ফলাফল ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে

এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকাফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের জন্য সরকারের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড সুত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুনে। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় দেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

আরও পড়ুন