এইচএসসি ২০২৬।। সমাজকর্ম ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)—সমাজের সমস্যা পারস্পরিক নির্ভরশীল
সমাজকর্ম ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. ব্যক্তি ও তার সমস্যাকে এককভাবে বিচার না করে সামগ্রিকভাবে বিচার করা কোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞানের
গ. পেশার ঘ. আইনের
২. কলাবিজ্ঞান ও পেশা হিসেবে কোনটিকে বর্ণনা করা যায়?
ক. সমাজকর্ম খ. অর্থনীতি
গ. পৌরনীতি ও সুশাসন ঘ. সমাজবিজ্ঞান
৩. সমাজকর্মের পরিধি কেমন?
ক. ক্ষুদ্র খ. সীমিত
গ. নাতিদীর্ঘ ঘ. ব্যাপক ও বিস্তৃত
৪. সমাজকর্ম সমাজকল্যাণ ব্যবস্থার কোন ধরনের প্রক্রিয়া?
ক. সংগঠিত প্রক্রিয়া খ. অসংগঠিত প্রক্রিয়া
গ. মৌল প্রক্রিয়া ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
৫. সমাজের সমস্যাগুলো কেমন ধরনের?
ক. একক রূপ খ. ভিন্ন রূপ
গ. নানা রূপ ঘ. পারস্পরিক নির্ভরশীল
৬. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে?
ক. অর্থের মাধ্যমে খ. বিভিন্ন পদ্ধতির মাধ্যমে
গ. বিভিন্ন পরামর্শের মাধ্যমে ঘ. শিক্ষার মাধ্যমে
৭. সমাজকর্মের উদ্দেশ্য কী?
ক. সব মানুষের কল্যাণ খ. দরিদ্রের কল্যাণ
গ. প্রতিবন্ধীদের কল্যাণ ঘ. দুস্থদের কল্যাণ
৮. একটি হাসিমাখা বিশ্ব গড়ে তোলা সমাজকর্মের অন্যতম লক্ষ্য কীভাবে?
ক. দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে
খ. সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের মাধ্যমে
গ. ক্ষুধামুক্ত সমাজ গঠনের মাধ্যমে
ঘ. উন্নত সমাজ গঠনের মাধ্যমে
৯. সমাজকর্ম মানুষকে কিসে সহায়তা করে?
ক. মনোবল সৃষ্টিতে খ. প্রেরণা জোগাতে
গ. আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় ঘ. অর্থনৈতিক ক্ষেত্রে
১০. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
ক. সমাজবিজ্ঞান খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সাধারণ বিজ্ঞান ঘ. প্রায়োগিক বিজ্ঞান
১১. কোনটি ছাড়া দেশের সার্বিক কল্যাণ সাধন সম্ভব নয়?
ক. নারীর ক্ষমতায়ন খ. সাধারণ মানুষের ক্ষমতায়ন
গ. শিশুর ক্ষমতায়ন ঘ. দরিদ্রের ক্ষমতায়ন
১২. সমাজের সব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো কোনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য?
ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞানের
গ. অর্থনীতির ঘ. পৌরনীতির
১৩. সমাজকর্ম মানুষের কল্যাণের লক্ষ্যে কোনটির ওপর গুরুত্ব আরোপ করে?
ক. অবাঞ্ছিত পরিবর্তন খ. বাঞ্ছিত পরিবর্তন
গ. সামাজিক পরিবর্তন ঘ. অর্থনৈতিক পরিবর্তন
১৪. The Cultural Background of Personality গ্রন্থটির লেখক কে?
ক. ফিকটে খ. রালফ লিনটন
গ. ই এ হোবেল ঘ. ই এ হোয়াইট
১৫. সামাজিক উন্নয়ন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তনের নির্দেশক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. সমাজকল্যাণ খ. সামাজিক পরিকল্পনা
গ. সামাজিক নীতি ঘ. সামাজিক কার্যক্রম
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা